Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শিথিল হচ্ছে বিধিনিষেধ, বিদেশ ভ্রমণে 'ইচ্ছুক' যাত্রী বাড়ছে কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: করোনা (Covid) পরিস্থিতি ও নিষেধাজ্ঞা (Restriction) শিথিল হতেই ফের আশাবাদী হতে শুরু করেছে দেশের বিমানবন্দরগুলো। পাশাপাশি, বিদেশগামী যাত্রীদেরও সংখ্যা বাড়তে শুরু করেছে। সম্প্রতি, ব্রিটেন তাদের আন্তর্জাতিক যাত্রীদের জন্য জারি

শিথিল হচ্ছে বিধিনিষেধ, বিদেশ ভ্রমণে 'ইচ্ছুক' যাত্রী বাড়ছে কলকাতায়

শেষ আপডেট: 24 February 2022 12:46

দ্য ওয়াল ব্যুরো: করোনা (Covid) পরিস্থিতি ও নিষেধাজ্ঞা (Restriction) শিথিল হতেই ফের আশাবাদী হতে শুরু করেছে দেশের বিমানবন্দরগুলো। পাশাপাশি, বিদেশগামী যাত্রীদেরও সংখ্যা বাড়তে শুরু করেছে। সম্প্রতি, ব্রিটেন তাদের আন্তর্জাতিক যাত্রীদের জন্য জারি করা নির্দেশিকা শিথিল করেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে ব্রিটেনে আগত যাত্রীদের সেলফ-আইসলেশনের বিধিও শিথিল হচ্ছে। শুধু ব্রিটেন নয়, বিশ্বের অনেক দেশই এই একইভাবে আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে কোভিড বিধি শিথিল করেছে। আর তারফলেই কলকাতা বিমানবন্দরে বেড়েছে বিদেশে যাওয়া যাত্রীদের সংখ্যা। বিমানবন্দরের ডিরেক্টর সি. পত্তাভি জানিয়েছেন, 'আমরা আশা করছি ২৮ ফেব্রুয়ারির পর থেকেই আন্তর্জাতিক বিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তারপর থেকেই যাত্রী সংখ্যা আরও বাড়বে।' তিনি আরও জানান, 'এখন প্রতিদিন কলকাতা বিমানবন্দরে ১৪টি আন্তর্জাতিক বিমান ওঠানামা করছে। আগে যেখানে আন্তর্জাতিক যাত্রী সংখ্যা ৬০০তে নেমে গিয়েছিল তা কয়েকদিনে হাজারের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে।' আরও পড়ুনঃ এপ্রিল থেকে অভিভাবকদের দিতে হবে বর্ধিত ফি, বলছে শহরের বেসরকারি স্কুলগুলো তবে সীমিত বিমানের কারণে ভাড়া বেড়েছে। কলকাতার এক ব্যবসায়ী জানাচ্ছেন যে, তিনি তাঁর মেয়ে-জামাই ও নাতনিকে দেখতে শীঘ্রই মেলবোর্ন যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, 'আমরা শেষবার তিনবছর আগে মেয়ে-জামাইয়ের কাছে গেছি। আগে প্রতিবছর একবার করে যেতাম। কিন্তু করোনার কারণে গত দুই বছরে যেতে পারিনি।' তবে অস্ট্রেলিয়ার বিধিনিষেধ শিথিল হওয়ায় ফের পরিকল্পনা শুরু করেছেন তাঁরা। অন্যদিকে, লন্ডনে পাঠরত মেয়ের কাছে আগামী এপ্রিলেই যাওয়ার পরিকল্পনা সেরে ফেলেছেন শহরের এক দম্পতি। তাঁদের কথায়, 'যেহেতু এখন বেশিরভাগ বিধিনিষেধ শিথিল করা হচ্ছে তাই এটাই মেয়ের ম্যাচে যাওয়ার উপযুক্ত সময়।' তেমনই শীঘ্রই ছেলে-মেয়ের কাছে যাওয়ার পরিকল্পনা করছেন আলিপুরের এক বাসিন্দা। ট্যুর অপারেটরদের কথায়, আন্তর্জাতিক ভ্রমণের বিধিনিষেধ তুলে নেওয়ার পরে ব্যবসায় লাভের আশা আছে। যদিও এখনও আসন সীমিত ও যাত্রী সংখ্যা বেশি থাকায় ভাড়া বেশি আছে। তবে আশা করা যাচ্ছে শীঘ্রই ফ্লাইট সংখ্যা বাড়বে।

```