Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অতিশী-কাণ্ডে রহস্য বাড়ছেই! গম্ভীরের দাবি, লিফলেটের অভিযোগ প্রমাণ হলে আত্মহত্যা করবেন

দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির পূর্ব দিল্লির নেত্রী অতীশিকে নিয়ে লেখা কুরুচিকর লিফলেটটি নিয়ে রহস্য বেড়েই চলেছে। পূর্ব দিল্লির এক কৃষ্ণনগরের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মে মাসের দু'তারিখে তিনি ওই লিফলেটটি পান তাঁর বাড়িতে। এর এক সপ্তাহ

অতিশী-কাণ্ডে রহস্য বাড়ছেই! গম্ভীরের দাবি, লিফলেটের অভিযোগ প্রমাণ হলে আত্মহত্যা করবেন

শেষ আপডেট: 12 May 2019 03:07

দ্য ওয়াল ব্যুরো: আম আদমি পার্টির পূর্ব দিল্লির নেত্রী অতীশিকে নিয়ে লেখা কুরুচিকর লিফলেটটি নিয়ে রহস্য বেড়েই চলেছে। পূর্ব দিল্লির এক কৃষ্ণনগরের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মে মাসের দু'তারিখে তিনি ওই লিফলেটটি পান তাঁর বাড়িতে। এর এক সপ্তাহ পরে অতীশি এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্থানীয় বাসিন্দা বলেন, "ওই দিন বিকেল চারটে নাগাদ লিফলেটটি আসে। আমি তার পরেই সেটার ছবি তুলে পরিচিত এক আপ-কর্মীকে পাঠিয়ে দিই।" কিন্তু লিফলেট কোথা থেকে এল, সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি। জানিয়েছেন, প্রেরকের কোনও নাম-পরিচয় লেখা ছিল না। কৃষ্ণনগরেরই একটি পোস্টাল স্ট্যাম্প ছিল। ওই বাসিন্দার কথায়, "কে কোথা থেকে পাঠিয়েছে তা তো আমি জানি না, তবে কৃষ্ণনগরের স্ট্যাম্প দেখে মনে হচ্ছে স্থানীয় কারওই কাজ এটি।" তিনি বলেন, "ওটায় যা লেখা ছিল, তা পড়ে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি জানি না আমায় কেন পাঠানো হল এটা। হয়তো প্রেরক ভেবেছিলেন, আমি আমার এলাকায় এটি ছড়িয়ে দেব।" আপ সূত্রের খবর, সূরজমল বিহারের সেন্ট্রাল মার্কেটের প্রেসিডেন্টও এই লিফলেট পেয়েছেন ডাকে। ওই প্রেসিডেন্ট লিফলেট পাওয়ার কথা স্বীকার করলেও, এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আপ প্রথম থেকেই অভিযোগ করে আসছে, তাদের প্রার্থী অতীশির বিরুদ্ধে অপপ্রচার করতে এই সব করছে বিজেপি। সরাসরি অভিযোগের আঙুলও উঠেছে বিজেপি প্রার্থী, গৌতম গম্ভীরের দিকে। কিন্তু অভিযোগ উঠলেও, ঘটনার সঙ্গে বিজেপি-যোগের কোনও প্রত্যক্ষ প্রমাণ এখনও মেলেনি। বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করতে এসে কান্নায় ভেঙে পড়েন অতিশী। আপের অভিযোগ, ওই প্রচারপত্র ছড়ানোর নেপথ্যে রয়েছেন অতিশীর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর। গম্ভীরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, দাবি করেছে আপ। প্রাক্তন ক্রিকেটারের পাল্টা চ্যালেঞ্জ, প্রমাণ করতে পারলে প্রার্থী পদই তুলে নেবেন তিনি। কেজরিওয়াল এবং অতিশীকে পাল্টা আক্রমণও করার পাশাপাশি মানহানির মামলা করবেন বলে আপ-কে চিঠিও দিয়েছেন গম্ভীর। শনিবার এ বিষয়ে ফের মুখ খোলেন গম্ভীর। বলেন, লিফলেট বিলি নিয়ে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, অরবিন্দ কেজরিওয়াল তা প্রমাণ করতে পারলে জনগণের সামনে গলায় দড়ি দেবেন তিনি।

```