Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আইএসএফ-এ যোগ দিলেন আরাবুল, ক'দিন আগেই তৃণমূল ছেড়েছিলেন 'তাজা নেতা'

শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ‘তাজা নেতা’ আগেই জানিয়েছিলেন, যে দলের জন্য তিনি প্রাণপাত করেছেন, সেই দলই তাঁকে বারবার অপমান করেছে। সেই ক্ষোভ থেকেই তাঁর এই সিদ্ধান্ত।

আইএসএফ-এ যোগ দিলেন আরাবুল, ক'দিন আগেই তৃণমূল ছেড়েছিলেন 'তাজা নেতা'

আরাবুল ইসলাম

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 March 2026 15:03

দ্য ওয়াল ব্যুরো: দল ছাড়ার ইঙ্গিত আগেই স্পষ্ট করেছিলেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে অভিমানের কথাও প্রকাশ্যে বলেছিলেন। তারপর থেকেই তাঁর দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে (West Bengal Assembly Election 2026)। শোনা যাচ্ছিল, আইএসএফে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা। অবশেষে বৃহস্পতিবারই সেই জল্পনার অবসান ঘটিয়ে আইএসএফে (ISF) যোগ দিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)।

শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ‘তাজা নেতা’ আগেই জানিয়েছিলেন, যে দলের জন্য তিনি প্রাণপাত করেছেন, সেই দলই তাঁকে বারবার অপমান করেছে। সেই ক্ষোভ থেকেই তাঁর এই সিদ্ধান্ত।

২০০৬ সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম (CPIM) প্রার্থী মোশাররফ হোসেন লস্করকে হারিয়ে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন আরাবুল। তখন বিধানসভায় তৃণমূলের মোট ৩০ জন বিধায়কের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তবে ২০১১ সালে পরিবর্তনের হাওয়াতেও বিদ্রোহী প্রার্থী নান্নু হোসেনের কারণে ভোটে ভাঙন ধরে এবং সিপিএমের বাদল জমাদারের কাছে পরাজিত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দলে তাঁর গুরুত্ব কমতে থাকে এবং শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়।

যদিও আরাবুলের দাবি, এখনও ভাঙড়ে তাঁর জনভিত্তি অটুট। তাঁর কথায়, তিনি রাস্তায় নামলেই হাজার হাজার মানুষ তাঁর কাছে ছুটে আসেন এবং ভাঙড়ের মানুষ সবসময় তাঁর পাশে রয়েছেন।

এর আগে ফুরফুরায় গিয়ে পীরজাদাদের সঙ্গে দেখা করে তিনি জানিয়েছিলেন, ‘‘আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছি। নতুনভাবে রাজনৈতিক জীবন শুরু করব।’’ বহিষ্কার প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আগেও বহিষ্কার করেছে, জেলেও পাঠিয়েছে। শুধু বহিষ্কার করলেই হত, জেল খাটানোর দরকার ছিল না!’’ তাঁর অভিযোগ, জেল থেকে বেরিয়ে দলের নির্দেশ মেনে কাজ করলেও তাঁকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। বরং বারবার অপমান করা হয়েছে। এমনকি তাঁকে বহিষ্কার করাতে দলের এক নেতা বিপুল অর্থ খরচ করেছেন বলেও দাবি তাঁর।

রাজনৈতিক সূত্রের মতে, ভাঙড়ের আর এক বিধায়ক শওকত মোল্লার প্রভাবেই ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন আরাবুল। দলের কাছে বারবার দরবার করেও গুরুত্ব না পেয়ে শেষ পর্যন্ত দল ছাড়ার পথই বেছে নেন একদা প্রভাবশালী এই নেতা। এখন সেই নেতাই যোগ দিলেন নওশাদ সিদ্দিকির দল আইএসএফ-এ।


```