Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউটাউনে টিসিএসের ক্যাম্পাসের অনুমোদন! টুইট মুখ্যমন্ত্রীর, জবাব বিরোধীদের কটাক্ষেরও

বাংলার অগ্রগতির প্রশ্নে বিরোধীদের কটাক্ষেরও জবাব দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নিউটাউনে টিসিএসের ক্যাম্পাসের অনুমোদন! টুইট মুখ্যমন্ত্রীর, জবাব বিরোধীদের কটাক্ষেরও

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 24 June 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনের (Newtown) সিলিকন ভ্যালিতে অচিরেই গড়ে উঠতে চলেছে তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস-এর প্রথম পর্যায়ের বিশ্বমানের অফিস ক্যাম্পাস (TCS campus)। বিশ্বমানের এই প্রযুক্তি সংস্থাকে মঙ্গলবার প্রথম পর্যায়ের কাজ শুরু করার প্রয়োজনীয় অনুমোদন দিল নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনকেডিএ)।

তথ্য প্রযুক্তির বিস্তাতের লক্ষ্যে নিউটাউনে ২০ একর জমির ওপর সিলিকন ভ্যালি তৈরি করেছে রাজ্য সরকার। সোমবার ওই ভ্যালিতেই টিসিএসকে প্রথম পর্যায়ে ৯ লওক্ষ বর্গফুট জায়গার ওপর পরিকাঠামো নির্মাণের অনুমোদন দিল এনকেডিএও। টুইটে এখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।

একই সঙ্গে বাংলার অগ্রগতির প্রশ্নে বিরোধীদের কটাক্ষেরও জবাব দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। টুইটে বিরোধীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "বাংলা মানে ব্যবসা এবং আগামীতে বাংলাই বিনিয়োগের ডেস্টিনেশন। যারা নিরলসভাবে বাংলার অপমান করে এবং ইচ্ছাকৃতভাবে আমাদের অগ্রগতি উপেক্ষা করে, তাদের জন্য এটি আমাদের দক্ষতার স্মারক হোক।"

টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিউটাউনের এই ভ্যালিতে প্রথম পর্যায়ে ৯ লক্ষ বর্গফুট জায়গার ওপর ১১ তলার বিশ্বমানের অফিস তৈরি করবে। যার ফলে ৫,০০০ জনের কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট স্থান যুক্ত হবে, যার ফলে আরও ২০,০০০ কর্মসংস্থান হবে। অর্থাৎ দুটি পর্যায়ে মোট ২৪ লক্ষ বর্গফুটের ক্যাম্পাস তৈরি করবে টিসিএস। যাতে সরাসরি পঁচিশ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এর আগে গত ডিসেম্বরে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে সরাসরি ৪ হাজার কর্ম সংস্থানের সুযোগ তৈরি হয়েছিল বলে দাবি রাজ্যের।


```