Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মহুয়া বিতর্কে মুখ খুললেন ডেরেক! বললেন, 'তদন্ত শেষ হলে যথাযথ ব্যবস্থা নেবে তৃণমূল'

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এর আগে অবশ্য বলেছিলেন, 'মহুয়ার ব্যাপারে তৃণমূলের কোনও বক্তব্যই নেই!'

মহুয়া বিতর্কে মুখ খুললেন ডেরেক! বললেন, 'তদন্ত শেষ হলে যথাযথ ব্যবস্থা নেবে তৃণমূল'

শেষ আপডেট: 22 October 2023 17:44

দ্য ওয়াল ব্যুরো: মহুয়া মৈত্রর বিরুদ্ধে ব্যবসায়ীর থেকে দামি উপহার নেওয়ার অভিযোগে সরগরম জাতীয় রাজনীতি। তৃণমূল সাংসদের বিরুদ্ধে তদন্ত করছে সংসদীয় প্যানেল। বিজেপির অভিযোগ, মহুয়ার ব্যাপারে 'নীরবতা' পালন করছে তৃণমূল। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এর আগে অবশ্য বলেছিলেন, 'মহুয়ার ব্যাপারে তৃণমূলের কোনও বক্তব্যই নেই!' এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন মুখ খুললেন। জানালেন, সংসদীয় প্যানেলের তদন্ত শেষ হলে তৃণমূল যথাযথ ব্যবস্থা নেবে।

মহুয়ার বিরুদ্ধে প্রথম অভিযোগ করেন শিল্পপতি দর্শন হীরানন্দানি। তিনি রীতিমতো হলফনামা দিয়ে দাবি করেন, সংসদে শিল্পপতি গৌতম আদানি ও প্রধানমন্ত্রীকে নিশানা করে প্রশ্ন করার জন্য মহুয়া তাঁর থেকে দামি দামি উপহার নিয়েছেন। এমনকী বিদেশে বেড়ানোর জন্য বিমানের টিকিটও তিনি কেটে দিয়েছেন। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এ ব্যাপারে তদন্তের জন্য চিঠি দিয়েছেন স্পিকার ওম বিড়লাকে। তারপরই মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে সংসদীয় প্যানেল।

মহুয়া অবশ্য দর্শন হীরানন্দানির হলফনামার পাল্টা বিবৃতি দিয়েছেন। তাঁর দাবি, দর্শন হীরানন্দানি যে হলফনামা প্রকাশ করেছেন তা প্রধানমন্ত্রীর সচিবালয়ের লিখে দেওয়া। দর্শনকে বাধ্য করা হয়েছে তাতে সই করতে।

মহুয়াকে নিয়ে কুণালের প্রতিক্রিয়া পর রাজনৈতিক মহলের একাংশ দাবি করছেন, তৃণমূলের সঙ্গে 'দূরত্ব' বেড়েছে মহুয়ার। মহুয়া বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে বিরক্ত তাও শোনা গিয়েছিল তৃণমূলের অন্দরে। কিন্তু বিজেপির দাবি, এতকিছুর পরেও তৃণমূল কেন মহুয়াকে বহিষ্কার করছে না। কৃষ্ণনগরের সাংসদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতাই। তবে সেটা সংসদীয় প্যানেলের তদন্ত শেষ হলেই, সংবাদমাধ্যম সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করলেন ডেরেক।


```