Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চার বছরে ১৫ শতাংশ ভোটার বেড়েছে ডায়মন্ড হারবারে! দাবি অনুরাগের, সরাসরি নিশানা অভিষেককে

বুধবার সাংবাদিক বৈঠকে অনুরাগ দাবি করেন, গত চার বছরে ডায়মন্ড হারবারের বহু বুথে ভোটার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। 

চার বছরে ১৫ শতাংশ ভোটার বেড়েছে ডায়মন্ড হারবারে! দাবি অনুরাগের, সরাসরি নিশানা অভিষেককে

অনুরাগ ঠাকুর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 13 August 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) বিতর্কে তৃণমূল ও কংগ্রেসকে একসঙ্গে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি ভোট চুরি ইস্যুতে সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে।

বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) নিয়ে চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা। দিল্লির রাজপথে স্লোগানে সরব হন রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের নিজস্ব লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার (Diamond Harbour) নিয়েই বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

বুধবার সাংবাদিক বৈঠকে অনুরাগ দাবি করেন, গত চার বছরে ডায়মন্ড হারবারের বহু বুথে ভোটার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। কিছু ক্ষেত্রে সেই বৃদ্ধি ১৫ শতাংশ পর্যন্ত। তাঁর অভিযোগ, মোট ৩০১টি বুথে এই বৃদ্ধি হয়েছে এবং সেই সব বুথেই জিতেছে তৃণমূল। প্রশ্ন ছুড়ে অনুরাগ বলেন, “তাহলে কি ভুয়ো ভোটারের সাহায্যেই জিতছেন অভিষেক?”

কেবল অভিষেক নন, রাহুল গান্ধীকেও একহাত নেন অনুরাগ ঠাকুর। তাঁর অভিযোগ, রাহুলের কেন্দ্রে ১৯ হাজার ৫১২ ভুয়ো ভোটার, ৭১ হাজার ৯৭৭ জন ভুয়ো ঠিকানার ভোটার এবং মোট ৯২ হাজার ৭৪৭ জনকে একসঙ্গে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধীর জেতা ওয়েনাড় কেন্দ্রকেও ছাড়েননি বিজেপি নেতা। দাবি, এখানে ৯৩ হাজার ৪৯৯ ভোটার সন্দেহের তালিকায়, যার মধ্যে ২০ হাজার ৪৩৮ জন ভুয়ো ভোটার, ১৭ হাজার ৪৫০ জন ভুয়ো ঠিকানার ভোটার এবং ৫১ হাজার ৩৬৫ জনকে গণহারে তালিকায় যোগ করা হয়েছে।

এসআইআর নিয়ে এই রাজনৈতিক চাপানউতোরে সার্বিক পরিস্থিতি আরও গরম হচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তাদের এও মত, কংগ্রেস ভোট চুরির যে অভিযোগ তুলেছে তা কার্যত মেনে নিয়েছে বিজেপি। সাংবাদিক বৈঠকে যেভাবে ভুয়ো ভোটারের 'তালিকা' দেওয়ার চেষ্টা হয়েছে তা আদতে বিরোধীদের দাবিকেই স্বীকৃতি দেয়।


```