Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

SIR: 'আভি পিকচার বাকি হ্যায়', ভোট চুরি ইস্যুতে ফের নির্বাচন কমিশনকে নিশানা রাহুলের

সম্প্রতি সংসদের বাইরে ভোট কারচুপি ইস্যুতে প্রতিবাদে সামিল হয়েছিলেন রাহুল গান্ধী ও ‘ইন্ডিয়া’ জোটের অন্যান্য নেতারা। দাবি ছিল - স্ক্যান করা ভোটার তালিকা নয়, মেশিন-রিডেবল তালিকা প্রকাশ করতে হবে, যাতে সহজে ভুল ধরা যায়। 

SIR: 'আভি পিকচার বাকি হ্যায়', ভোট চুরি ইস্যুতে ফের নির্বাচন কমিশনকে নিশানা রাহুলের

রাহুল গান্ধী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 August 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, গত বছর কর্নাটক ও মহারাষ্ট্রে শাসক দল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কমিশন ব্যাপক ভোট কারচুপি করেছে। আর এবার বিহারের ভোটার তালিকা সংশোধনের (Bihar Election SIR) নামে একই কৌশল প্রয়োগের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের রাহুল বলেন, “অনেক আসন আছে। এক-দু’টো নয়, সারা দেশে পরিকল্পিত ভাবে এই কাজ করা হচ্ছে। কমিশনও এটা জানে। আগে প্রমাণ ছিল না, এখন আছে।” এই প্রসঙ্গেই রাহুলের স্পষ্ট কথা, “আমরা সংবিধান বাঁচানোর লড়াই করছি কারণ কমিশন ‘ওয়ান পার্সন, ওয়ান ভোট’-এর দায়িত্ব পালন করছে না।'' রাহুলের সংযোজন, 'আভি পিকচার বাকি হ্যায়', অর্থাৎ এখনও অনেক কিছু দেখানো বাকি আছে।

সম্প্রতি সংসদের বাইরে ভোট কারচুপি ইস্যুতে প্রতিবাদে সামিল হয়েছিলেন রাহুল গান্ধী ও ‘ইন্ডিয়া’ জোটের অন্যান্য নেতারা। দাবি ছিল - স্ক্যান করা ভোটার তালিকা নয়, মেশিন-রিডেবল তালিকা প্রকাশ করতে হবে, যাতে সহজে ভুল ধরা যায়। সেই বিক্ষোভে রাহুল, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদব ও সঞ্জয় রাউতসহ ৩০ জন সাংসদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

কর্নাটকের ২০২৪ লোকসভা ভোটে বেঙ্গালুরু সেন্ট্রাল আসনে ১.০২ লক্ষ অবৈধ ভোট পড়েছে বলে অভিযোগ তুলেছেন রাহুল। এক জায়গায় ৮০ জন ভোটারের ঠিকানা হিসেবে একটি মাত্র ঘরের উল্লেখ পাওয়া গেছে। এই ভোটেই বিজেপির পি সি মোহন কংগ্রেসের মন্সুর খানের কাছে ৩৩ হাজার ভোটে জিতেছেন বলে তাঁর দাবি। মহারাষ্ট্র বিধানসভা ভোটেও নাকি এক কোটি ‘নকল ভোটার’ যুক্ত হয়েছিল তালিকায়।

বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েও আপত্তি তুলেছে বিরোধী শিবির। বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন।

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। তাদের দাবি, সমস্ত প্রক্রিয়া স্বচ্ছ, আর এ ধরনের মন্তব্য কেবল বিভ্রান্তি ছড়ায়। কমিশনের কড়া জবাব, রাহুল যেন শপথপত্রে সই করে প্রমাণসহ অভিযোগ পেশ করেন। বিজেপিও রাহুলের বিরুদ্ধে সংবিধানিক সংস্থাকে কলঙ্কিত করার অভিযোগ তুলেছে।


```