Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

অবলা প্রাণীরা সমস্যা নয়, পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে অখুশি রাহুল, মেনকা গান্ধী

রাহুল বলেছেন, দিল্লি ও এনসিআর এলাকা থেকে সমস্ত পথকুকুর সরিয়ে ফেলার সুপ্রিম কোর্টের নির্দেশ দেশের মানবতা ও বিজ্ঞাননির্ভর প্রাচীন নীতি থেকে কয়েক দশক পিছনে হাঁটার মতো বিষয়।

অবলা প্রাণীরা সমস্যা নয়, পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে অখুশি রাহুল, মেনকা গান্ধী

এই অবলা প্রাণীগুলি কোনও সমস্যা নয়, যাদের একেবারে সরিয়ে ফেলতে হবে। গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 12 August 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি সহ লাগোয়া বিস্তীর্ণ এলাকা থেকে পথকুকুর মুক্ত করার যে নির্দেশ সুপ্রিম কোর্ট সোমবার দিয়েছে, তা নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে। মঙ্গলবার দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এ বিষয়ে নিজস্ব প্রতিক্রিয়া প্রকাশ করেন। সুপ্রিম কোর্টের নাম উল্লেখ করেই কংগ্রেস নেতা যা বলেছেন, তা নির্দেশের প্রতি অখুশিকেই প্রকাশ করেছে। রাহুল বলেছেন, দিল্লি ও এনসিআর এলাকা থেকে সমস্ত পথকুকুর সরিয়ে ফেলার সুপ্রিম কোর্টের নির্দেশ দেশের মানবতা ও বিজ্ঞাননির্ভর প্রাচীন নীতি থেকে কয়েক দশক পিছনে হাঁটার মতো বিষয়। এই অবলা প্রাণীগুলি কোনও সমস্যা নয়, যাদের একেবারে সরিয়ে ফেলতে হবে।

রাহুল আরও বলেন, খোঁয়াড় তৈরি, নির্বীজকরণ, ভ্যাকসিন দেওয়া এবং সামাজিক সুরক্ষাই পথঘাটকে সুরক্ষিত রাখতে পারে। আর সেটাও কোনও নৃশংসতা ছাড়াই হতে পারে। কিন্তু, একেবারে পথকুকুরকে সরিয়ে ফেলার পদক্ষেপ হিংস্র, অদূরদর্শী এবং করুণার অভাবকেই তুলে ধরে। আমরা জননিরাপত্তা ও প্রাণিকল্যাণের বিষয়টিকে হাত ধরাধরি করে হাঁটতে পারি, এক্সবার্তায় লিখেছেন কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা।

শুধু রাহুল গান্ধীই নন, দেশের অন্যতম পশুপ্রেমী বলে খ্যাত রাহুলের কাকিমা মেনকা গান্ধীও সুপ্রিম কোর্টের এই নির্দেশের সমালোচনা করেছেন। কেন্দ্রীয় শাসকদল বিজেপির নেত্রী মেনকা এই নির্দেশকে খুবই আশ্চর্যজনক বলেছেন। তাঁর মতে, কুকুরের উপর প্রবল রাগ আছে, এমন কেউই একথা বলতে পারেন। ফলে রাগ থেকে আসা সিদ্ধান্তের কোনও অনুভব থাকে না। তিনি আরও জানান, দিল্লিতে সরকার পরিচালিত কোনও কুকুরের খোঁয়াড় নেই। এখন ৩ লক্ষ পথকুকুরকে আশ্রয় দেওয়ার মতো কতগুলো খোঁয়াড় তৈরি করতে হবে, প্রশ্ন তোলেন তিনি।

মেনকা হিসাব দিয়ে বলেন, এ ধরনের খোঁয়াড় তৈরি করতে শহরের বাইরে ৩০০০ জায়গা লাগবে এবং শেল্টার বানাতে খরচ পড়বে আনুমানিক ১৫ হাজার কোটি টাকা। এত জায়গা পাওয়া যাবে কোথা থেকে, টাকাই বা কোথা থেকে আসবে! এছাড়াও মেনকা বলেছেন, পথকুকুরকে রাস্তা থেকে তুলতে অন্তত দেড় লক্ষ কর্মী নিয়োগ করতে হবে। আর যে গলিতেই তাঁরা যাবেন, সেখানে কুকুর ধরা নিয়ে পুরসভার সঙ্গে স্থানীয় মারপিট বেধে যাবে। প্রতিদিন রাস্তায় এ ধরনের সংঘর্ষ বাধবে। আপনারা কী শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চান, প্রশ্ন মেনকার।

উল্লেখ্য, সোমবার পথকুকুর নিয়ে কড়া পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের (NCR) পুরসভাকে রাস্তার সমস্ত কুকুরকে ধরার নির্দেশ দিল। শুধু তাই নয়, এই সব কুকুরকে নির্বীজকরণ করে স্থায়ীভাবে তাদের খোঁয়াড়ে পাঠানোর কথাও বলে দিয়েছে। কঠোরভাবে শীর্ষ আদালত জানিয়েছে, এই নির্দেশের যেন অন্যথা না হয় এবং যথাযথভাবে পালন করা হয়। সর্বোচ্চ আদালত পশুপ্রেমীদের সতর্ক করে দিয়ে আরও বলেছে, যদি কোনও ব্যক্তি বা সংগঠন এই কাজে বাধা দেয়, তাহলে তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মাধবনের বেঞ্চ এদিন বলেছে, এনসিটি দিল্লি, এমসিডি, এনএমডিসি (বিভিন্ন পুর কর্তৃপক্ষ) যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা থেকে সমস্ত কুকুরকে পাকড়াও করে। এই কাজ কী করে করা হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে আলাদা বাহিনী গঠন করতে হবে। কিন্তু, যত দ্রুত সম্ভব তা করতে হবে। সমস্ত পাড়াকে পথকুকুর মুক্ত করতে হবে, এটাই প্রথম কাজ হবে পুর কর্তৃপক্ষগুলির। আদালত জোর দিয়ে বলেছে, রাস্তাঘাটকে পথকুকুর মুক্ত করার কাজে কোনও আপস চলবে না।

একটি মামলার শুনানি শেষে আদালত বলে, যদি কোনও ব্যক্তি বা সংগঠন এই কাজের পথে বাধা সৃষ্টি করে। যেমন কুকুর ধরার সময় বাধা দেয় এবং তাদের লুকিয়ে রাখে। এ ধরনের ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পুর কর্তৃপক্ষগুলিকে এই কাজে আট সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত।


```