Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ট্রেন দুর্ঘটনা! ডানকুনি-শিয়ালদহ শাখায় লাইনচ্যুত মালগাড়ি, হতাহতের খবর নেই

শনিবার দুপুরে ডানকুনি-শিয়ালদহ শাখার রামচন্দ্রপুর এলাকায় মালগাড়ির দু’টি বগি লাইনচ্যুত হয়।

ফের ট্রেন দুর্ঘটনা! ডানকুনি-শিয়ালদহ শাখায় লাইনচ্যুত মালগাড়ি, হতাহতের খবর নেই

লাইনচ্যুত ট্রেন

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 July 2025 16:03

দ্য ওয়াল ব্যুরো: আবারও বাংলায় ট্রেন দুর্ঘটনা (Rain Accident)। তবে স্বস্তির খবর, এবার হতাহতের কোনও খবর নেই। কেউ আহতও হননি। তবে বগি লাইনচ্যুত (Derailed) হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক বলেই জানা গেছে।

শনিবার দুপুরে ডানকুনি-শিয়ালদহ শাখার (Dankuni-Sealdah Line) রামচন্দ্রপুর এলাকায় মালগাড়ির দু’টি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলটি ডানকুনি ও বালি স্টেশনের সংযোগস্থলে। এই রুটটি যাত্রীবাহী ট্রেনের জন্য নয়, শুধুমাত্র মালগাড়ির চলাচলের জন্য নির্ধারিত একটি স্পেশ্যাল লাইন।

দুর্ঘটনার খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছন শিয়ালদহ শাখার ডিআরএম-সহ রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। কী কারণে এই লাইনচ্যুত হল ট্রেনটি, তা খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে হাইড্রোলিক মেশিন ব্যবহার করে লাইনচ্যুত বগি ফের লাইনে তোলার কাজ চলছে। যদিও এই দুর্ঘটনার জেরে ওই বিশেষ লাইনে মালগাড়ি চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে, যার প্রভাব পড়ে পণ্য পরিবহণ ব্যবস্থার উপরেও।

রেল সূত্রের খবর, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক। ট্রেন চলাচলও শুরু হয়েছে। 


```