Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ইমারজেন্সি কোটায় টিকিট চাই? অনুরোধ জানাতে হবে আগে থেকে, রেলের ‘নতুন নিয়মে’ বিরাট রদবদল

রেল জানিয়েছে, নির্ধারিত সময়ের পরে করা অনুরোধ গ্রহণ করা হবে না। এমনকি রবিবার বা ছুটির দিন থাকলে, আবেদন জমা দিতে হবে তার আগের কর্মদিবসে অফিসের সময়ের মধ্যে।

ইমারজেন্সি কোটায় টিকিট চাই? অনুরোধ জানাতে হবে আগে থেকে, রেলের ‘নতুন নিয়মে’ বিরাট রদবদল

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 23 July 2025 23:34

দ্য ওয়াল ব্যুরো: ইমারজেন্সি কোটায় রেল টিকিট বুক করতে হলে আর শেষ মুহূর্তের অপেক্ষা নয়। নতুন নিয়মে রীতিমতো কড়াকড়ি আনল ভারতীয় রেল। এখন থেকে এই কোটায় টিকিট পেতে হলে আগের দিনই অনুরোধ জানাতে হবে। উদ্দেশ্য একটাই, যাতে সময়মতো রিজার্ভেশন চার্ট তৈরি করা যায় এবং যাত্রীদের হয়রানি কমানো যায়।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাঁরা মেডিক্যাল ইমারজেন্সি, রেল কর্মী বা ভিআইপি যাত্রী, তাঁদের জন্য সংরক্ষিত ইমারজেন্সি কোটার অপব্যবহার রুখতেই এই পদক্ষেপ। কারণ শেষ মুহূর্তে ভিড় জমলে চার্ট তৈরিতে দেরি হয়, যার প্রভাব পড়ে ওয়েটিং টিকিটের কনফার্মেশনে।

রাত ১২টা থেকে দুপুর ২টোর মধ্যে যেসব ট্রেন ছাড়বে, সেই ট্রেনের জন্য ইমারজেন্সি কোটার আবেদন আগের দিন দুপুর ১২টার মধ্যে জমা করতে হবে। দুপুর ২টো ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে যেসব ট্রেন ছাড়বে, সেগুলোর ক্ষেত্রে ইমারজেন্সি কোটার অনুরোধ জমা দিতে হবে আগের দিন বিকেল ৪টের মধ্যে।

রেল জানিয়েছে, নির্ধারিত সময়ের পরে করা অনুরোধ গ্রহণ করা হবে না। এমনকি রবিবার বা ছুটির দিন থাকলে, আবেদন জমা দিতে হবে তার আগের কর্মদিবসে অফিসের সময়ের মধ্যে।

রেল বোর্ডের সংরক্ষণ শাখার তরফে বলা হয়েছে, 'বিভিন্ন ভিআইপি, রেল আধিকারিক, অন্যান্য দফতরের আধিকারিকদের কাছ থেকে প্রচুর অনুরোধ আসে। যতটা সম্ভব বুদ্ধি ও বিবেচনার সঙ্গে বরাদ্দ দেওয়া হয়।'

তাই রেল মন্ত্রকের পরামর্শ, সব আধিকারিকদের এই সময়সীমা মেনে চলতে হবে, যাতে যাত্রীদের দুর্ভোগ কমে ও ট্রেন সময়মতো ছাড়ে। পাশাপাশি, যাঁরা এই আবেদনগুলি ফরওয়ার্ড করেন, তাঁদের দায়িত্ব নিতে হবে অনুরোধকারীর আসল পরিচয় যাচাই করার।

এই সিদ্ধান্তের ফলে এখন সাধারণ যাত্রীরাও আগেভাগে বুঝতে পারবেন তাঁদের ওয়েটিং টিকিট কনফার্ম হচ্ছে কি না। এতে যেমন অনিশ্চয়তা কমবে, তেমনই সময়মতো ট্রেন ছাড়ার সম্ভাবনাও বাড়বে বলে জানাল রেল।


```