Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

'এমন অন্যায় বরদাস্ত করা হবে না,' ট্রেনের দরজায় কালো স্প্রে ছড়ানো নিয়ে কড়া মেট্রো রেল

সম্প্রতি চলন্ত মেট্রোর একটি কামরায় এক ব্যক্তি আচমকা উঠে দরজায় কালো স্প্রে দিয়ে ‘এক্স’ চিহ্ন আঁকেন। ঘটনাটি ঘটে ব্লু লাইনের একটি মেট্রো রেকে (MR-409)। জানা গিয়েছে, কোচ নম্বর ৪০৩৬-এর দরজা নম্বর ৫-এ এই চিহ্ন আঁকা হয়। এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে মেট্রোর ভিতরে থাকা সিসিটিভিতে।

'এমন অন্যায় বরদাস্ত করা হবে না,' ট্রেনের দরজায় কালো স্প্রে ছড়ানো নিয়ে কড়া মেট্রো রেল

শেষ আপডেট: 23 July 2025 21:42

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোর কামরায় কালো স্প্রে দিয়ে ‘ক্রস’ চিহ্ন এঁকে আতঙ্ক ছড়ালেন এক যাত্রী। ঘটনাটি একেবারেই হালকাভাবে নিচ্ছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। পরিষেবার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুরু হয়েছে অভিযুক্তের খোঁজ। বুধবার জানাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

সম্প্রতি চলন্ত মেট্রোর একটি কামরায় এক ব্যক্তি আচমকা উঠে দরজায় কালো স্প্রে দিয়ে ‘এক্স’ চিহ্ন আঁকেন। ঘটনাটি ঘটে ব্লু লাইনের একটি মেট্রো রেকে (MR-409)। জানা গিয়েছে, কোচ নম্বর ৪০৩৬-এর দরজা নম্বর ৫-এ এই চিহ্ন আঁকা হয়। এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে মেট্রোর ভিতরে থাকা সিসিটিভিতে।

 

ফুটেজে দেখা গিয়েছে, ওই যুবক আচমকা উঠে ব্যাগ থেকে একটি কালো স্প্রের বোতল বের করে মেট্রোর দরজায় স্প্রে করেন। আশপাশে বসে থাকা যাত্রীদের অনেকেই বিস্মিত হলেও, কেউই তাঁকে আটকাননি। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়।

সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ দেখে অনুমান করা হচ্ছে, ঘটনা মাসখানেক আগের। তবে এতদিন তা কেন কারও চোখে পড়ল না, সেই নিয়ে প্রশ্ন তুলছেন নিত্য যাত্রীরা। ঘটনায় আপাতত অভিযুক্তের পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁর মানসিক অবস্থাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?

মেট্রো রেলের তরফে একটি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'এই কাজ মেট্রোর রেকের সৌন্দর্য নষ্ট করেছে। আমরা ইতিমধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছি এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেট্রো রেল হল শহরের গর্ব, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তা সাধারণ যাত্রীদের মনেও আঘাত করে।'

মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারি চালানো হবে। প্রতিটি কামরায় ও স্টেশনে লাগানো সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। কেউ এ ধরনের কাজ করলে, তাঁকে চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে দ্রুত।

মেট্রো কর্তৃপক্ষ সমস্ত যাত্রীর উদ্দেশে জানিয়েছে, কেউ যদি এমন কাজ করতে দেখেন, সঙ্গে সঙ্গে মেট্রো কর্মীদের জানাতে হবে। অপরাধ রুখতে জনসচেতনতা এবং সাধারণ যাত্রীদের সহযোগিতাও জরুরি বলে মনে করছে কর্তৃপক্ষ।


```