Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

দরজায় কালো স্প্রে দিয়ে 'ক্রস'! কলকাতা মেট্রোয় যুবকের 'রহস্যজনক' কীর্তিতে অবাক যাত্রীরা

মেট্রোর ভিতরের সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় একদিকে যেমন যাত্রীরা অবাক, তেমনই আতঙ্কিত।

দরজায় কালো স্প্রে দিয়ে 'ক্রস'! কলকাতা মেট্রোয় যুবকের 'রহস্যজনক' কীর্তিতে অবাক যাত্রীরা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 July 2025 17:18

দ্য ওয়াল ব্যুরো: কোনও বিভ্রাট নয়। এবার কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ঘটল রহস্যজনক এক ঘটনা। আর তা ঘটালেন এক যাত্রী। আচমকা নিয়ে সিট থেকে উঠে একটি কামরার সব দরজায় কালো স্প্রে (Black Spray) দিয়ে 'ক্রস' (X) চিহ্ন এঁকে দিয়েছেন তিনি। মেট্রোর ভিতরের সিসিটিভি ক্যামেরায় (CCTV Footage) এই দৃশ্য ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় একদিকে যেমন যাত্রীরা অবাক, তেমনই আতঙ্কিত।

যুবকের ওই কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে আচমকা সিট থেকে উঠলেন ওই যুবক। তাঁর কাঁধে রয়েছে ব্যাগ। তা থেকে একটি বোতল বের করে কামরার একাধিক দরজায় কালো স্প্রে করতে শুরু করলেন। বলা ভাল, দরজাগুলিতে ক্রস চিহ্ন আঁকলেন তিনি। মেট্রোর কামরায় থাকা সিসিটিভি ফুটেজে তা ধরা পড়েছে। এও দেখা যাচ্ছে, কামরায় থাকা বাকি যাত্রীদের কেউই ওই যুবককে বাধা দিচ্ছেন না। 

সিসি ফুটেজ দেখে আন্দাজ করা যায়, এই ঘটনাটি মাসখানেক আগের। কিন্তু এতদিনে কেন ঘটনার কথা সামনে আসেনি তা বোঝা যাচ্ছে না। এদিকে সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে মামলা করতে চলেছে। কেন তিনি এমন কাজ করলেন, কী উদ্দেশ্য ছিল তাঁর, তা খতিয়ে দেখার চেষ্টা করা হবে। আদৌ কোনও লক্ষ্য নিয়ে এই কাজ করা হয়েছে, নাকি ওই ব্যক্তির মানসিক স্থিতি স্বাভাবিক নয়, এইসব প্রশ্ন উঠছে।

বিষয়টি হালকাভাবে নিতে রাজি নয় কলকাতা মেট্রো কর্তৃপক্ষও। এমনিতেই বিগত কয়েক মাসে একাধিকবার বিভ্রাট হয়েছে পরিষেবায়। তা নিয়ে রুষ্ঠ সাধারণ যাত্রীরা। তার মধ্যে এমন একটি ঘটনা আবারও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। নাশকতার পরিকল্পনার সঙ্গেও এই ঘটনার যোগ রয়েছে কিনা, তাও স্পষ্ট নয়। তাই বিষয়টি গুরুত্ব সহকারেই দেখছে কর্তৃপক্ষ। যদিও যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। 


```