Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদে ধনকড়ের বিদায়ী ভাষণে নারাজ সরকার, ‘ডাল মে কুছ কালা হ্যায়’, টিপ্পনি কংগ্রেসের

বিরোধী ইন্ডিয়া জোটের লাগাতার চাপের মুখে শেষপর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর, ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষ বিরতির মধ্যস্থতা নিয়ে সংসদে বক্তব্য রাখবেন। সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভা ও লোকসভা, দুই কক্ষেই বিবৃতি দেবেন মোদী।

সংসদে ধনকড়ের বিদায়ী ভাষণে নারাজ সরকার, ‘ডাল মে কুছ কালা হ্যায়’, টিপ্পনি কংগ্রেসের

অধিবেশনের প্রথমদিন সোমবার থেকে এই দাবিতেই হই-হট্টগোল চলছিল সংসদের দুই কক্ষে।

শেষ আপডেট: 23 July 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: ডাল মে কুছ কালা হ্যায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বুধবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নিয়ে সরকারকে টিপ্পনি কাটার পরেও বর্ষা অধিবেশনের প্রথম দিনই রাজ্যসভার চেয়ারম্যানের ইস্তফায় মুখে কুলুপ এঁটে রয়েছে কেন্দ্র। বিরোধীরা সংসদে দাবি তুলেছেন, বিদায়ী উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ধনকড়কে বিদায়ী ভাষণ দিতে দেওয়া হোক। কিন্তু, সরকার বিরোধীদের সেই দাবি মেনে নেয়নি। ধনকড়কে সভায় কিছু বলার দাবি খারিজ করে দিয়েছে। যদিও এবারেই রাজ্যসভা থেকে মেয়াদ উত্তীর্ণ হওয়া সাত সাংসদ বিদায়ী ভাষণ দিতে পারবেন। ধনকড় প্রসঙ্গে সরকারের এই মনোভাব নিয়ে বিরোধীদের মনে আরও সন্দেহ ঘনিয়ে উঠেছে।

তবে, বিরোধী ইন্ডিয়া জোটের লাগাতার চাপের মুখে শেষপর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর, ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষ বিরতির মধ্যস্থতা নিয়ে সংসদে বক্তব্য রাখবেন। সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভা ও লোকসভা, দুই কক্ষেই বিবৃতি দেবেন মোদী। চলতি বর্ষাকালীন অধিবেশনের প্রথমদিন সোমবার থেকে এই দাবিতেই হই-হট্টগোল চলছিল সংসদের দুই কক্ষে। এদিন তৃতীয় দিনেও বিহারে ভোটার তালিকা সংশোধন সহ বিরোধীদের একাধিক দাবিতে সভা পণ্ড হয়ে যায়।

একটি সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী বর্ষা অধিবেশনের শেষে অপারেশন সিঁদুর নিয়ে বিবৃতি দেবেন। আবার আর একটি সূত্র জানিয়েছে, মোদী বর্তমানে ব্রিটেন ও মালদ্বীপ সফরে গিয়েছেন। ফিরবেন ২৬ জুলাই। রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনস্থির হয়েছে আগামী মঙ্গলবার, ২৯ জুলাই। বিতর্কের জন্য সময় দেওয়া হয়েছে ১৬ ঘণ্টা। তবে সেদিন সম্ভবত মোদী ভাষণ দেবেন না। সব দলের বক্তব্য শুনে অধিবেশনের শেষেই জবাবি ভাষণ দিতে পারেন।

রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার প্রস্তাব আনতে পারেন বাংলার বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিনই সকালে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বিতর্কের জন্য ১৬ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। 


```