Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা! বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত কমপক্ষে ১০

স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্থ বাসের যাত্রীদের উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফের বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা! বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত কমপক্ষে ১০

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 18 May 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: এক সময় বাসন্তী হাইওয়ে দিয়ে গাড়ি নিয়ে যেতে ভয় পেতেন চালকরা। কারণ? দুর্ঘটনা। খারাপ রাস্তা আর অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চলার ফলে কার্যত মৃত্যু ফাঁদে পরিণত হয়েছিল এই হাইওয়ে। প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়। সারানো হয় রাস্তাও। কিন্তু দুর্ঘটনা পিছু ছাড়েনি। রবিবার দুপুরে বাসন্তী হাইওয়েতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। আহত ১০।

মৃতের নাম বাবুরালি শেখ (৬২)। বাড়ি বাসন্তী থানার ২ নম্বর রানিগড় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন আলিপুর থেকে এসডি ২৪ রুটের একটি বাস বাসন্তীর দিকে যাচ্ছিল। সেই সময় বাসন্তী থানার কুলতলির গৌরদাস পাড়া সংলগ্ন চোরাডাকাতিয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। পাশাপাশি ঘটনায় গুরুতর আহত হন কমপক্ষে ১০ জন।

স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্থ বাসের যাত্রীদের উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে এমন দুর্ঘটনার খবর জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মণ্ডল-সহ বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। রামকুমার মণ্ডল সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন।পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

অন্যদিকে দুর্ঘটনার জেরে বাসন্তী হাইওয়েতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ ওই বাসটি রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা, তা বুঝতে গাড়ি দুটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাক চালক পলাতক হলেও দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বাসের চালক জাকির হোসেন শেখ।


```