Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চারধাম যাত্রায় ফের দুর্ঘটনা, কেদারনাথে জরুরি অবতরণের আগেই ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স

এক তীর্থযাত্রীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি হৃষিকেশ থেকে কেদানাথের উদ্দেশে রওনা হয়েছিল।

চারধাম যাত্রায় ফের দুর্ঘটনা, কেদারনাথে জরুরি অবতরণের আগেই ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স

কেদারনাথে দুর্ঘটনা (ছবি-গুগল)

শেষ আপডেট: 17 May 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: জরুরি অবতরণের সময় কেদারনাথে (Kedarnath) ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স (Air Ambulance)। শনিবার হেলিপ্যাড  থেকে ২০ মিটার দূরত্বের মধ্যেই পাইলট-সহ তিন যাত্রীকে নিয়ে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। অল্পের অন্য সকলেরই প্রাণরক্ষা হয়েছে।

জানা গিয়েছে, এক তীর্থযাত্রী শ্বাসকষ্ট জনিত সমস্যার জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি ঋষীকেশ থেকে কেদানাথের উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথেই হেলিকপ্টারের পিছনের অংশে গোলযোগ দেখা যায়। ত্রুটির কারণে জরুরি অবতরণের চেষ্টা করে। সেইসময়েই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় এয়ার অ্যাম্বুলেন্সে একজন পাইলট সহ দু'জন চিকিৎসক ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন।

জেলা পর্যটন উন্নয়ন কর্মকর্তা রাহুল চৌবে জানিয়েছেন, ঋষিকেশের এইমস পরিচালিত হেলি অ্যাম্বুলেন্সটি শ্বাসকষ্টজনিত এক তীর্থযাত্রীকে উদ্ধার করতে কেদারনাথে গিয়েছিল, যখন এর লেজের রটর ভেঙে যায়, যার ফলে পাইলটকে জরুরি অবতরণ করতে হয়।

কীভাবে এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি হল, খতিয়ে দেখা হবে। পাশাপাশি আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না হয় সেবিষয়েও আরও সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকরা।  

গত সপ্তাহেই কেদারনাথ ধামে (Kedarnath Dham) তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় উত্তরকাশীর গঙ্গনানিতে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। টুকরো টুকরো হয়ে যায় হেলিকপ্টারটি। দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে, পাইলটের ভুল এবং যান্ত্রিক ত্রুটির কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এরপরই চারধাম যাত্রায় হেলিকপ্টার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।  


```