Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শহরের বুকে ফের ডেঙ্গির থাবা! প্রাণ হারালেন বালিগঞ্জের চিত্রশিল্পী

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সানি পার্কে থাকতেন স্বরূপবাবু। ডেঙ্গির উপসর্গ নিয়ে গত সপ্তাহের গোড়ার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

শহরের বুকে ফের ডেঙ্গির থাবা! প্রাণ হারালেন বালিগঞ্জের চিত্রশিল্পী

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 August 2025 12:53

দ্য ওয়াল ব্যুরো: শহরের বুকে ফের ডেঙ্গির থাবা (Dengue)। প্রাণ হারালেন বালিগঞ্জের বাসিন্দা (Ballygunge painter) প্রবীণ চিত্রশিল্পী স্বরূপ মুখোপাধ্যায় (৭৫)। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ৯ অগস্ট রাতেই তাঁর মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সানি পার্কে থাকতেন স্বরূপবাবু। ডেঙ্গির উপসর্গ নিয়ে গত সপ্তাহের গোড়ার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চিত্রশিল্পী হিসেবে শহরের শিল্পমহলে যথেষ্ট পরিচিত ছিলেন স্বরূপবাবু। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পমহলে। একই সঙ্গে বাসিন্দাদের মধ্যে ডেঙ্গি নিয়ে আতঙ্কও বেড়েছে।

এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য দফতর নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে পুরসভার তরফ থেকেও নজরদারি জোরদার করা হচ্ছে বলে খবর।

শহরের নাগরিকদের নিয়মিত জল জমতে না দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থতা বোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য দফতর।


```