Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ডেঙ্গিতে ফের শিশুমৃত্যু! বড়তলার অদৃশার নিথর দেহে শীতের মুখে কলকাতায় আতঙ্ক

শহরজুড়ে এখন একটাই প্রশ্ন, “আর কত প্রাণ যাবে মশার দৌরাত্ম্যে?”

ডেঙ্গিতে ফের শিশুমৃত্যু! বড়তলার অদৃশার নিথর দেহে শীতের মুখে কলকাতায় আতঙ্ক

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 October 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: শহরজুড়ে ফের ডেঙ্গির (Dengue) হানা। উত্তর কলকাতার (Kolkata) বড়তলা এলাকায় মাত্র চার বছরের এক শিশুর (Child) মৃত্যু ঘিরে ফের চাঞ্চল্য। মৃতের নাম অদৃশা পোদ্দার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিল ছোট্ট অদৃশা। প্রথমে তাঁকে বেলেঘাটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় রিপোর্ট আসে— ডেঙ্গি এনএস-ওয়ান পজিটিভ।

কিন্তু চিকিৎসায় সাড়া মিলছিল না। দিন কয়েকের মধ্যেই অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাইপাস সংলগ্ন এক নামী বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সর্বোচ্চ চেষ্টা করেও শেষরক্ষা হল না। বুধবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে অদৃশা।

মৃত শিশুর বাড়ি পুরসভার মেয়র পারিষদ অতীন ঘোষের ওয়ার্ডের মধ্যেই। স্বাভাবিকভাবেই এই মৃত্যু ঘিরে উদ্বেগ ছড়িয়েছে পুর প্রশাসনের অন্দরে। স্থানীয়দের দাবি, এলাকায় মশার প্রজনন রুখতে নিয়মিত ফগিং বা লার্ভা নিধন কর্মসূচি ঠিকমতো চলছে না।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, “এই মৃত্যুর খবর পাওয়ার পর সংশ্লিষ্ট ওয়ার্ডে বিশেষ ডেঙ্গি দমন অভিযান শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে জল জমে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তবে শহরজুড়ে এই মৃত্যুতে ফের আতঙ্ক ছড়িয়েছে। শীতের মুখে সাধারণত ডেঙ্গির প্রকোপ কিছুটা কমে আসে, কিন্তু চলতি বছরে সেই ছন্দে ব্যাঘাত ঘটেছে। বৃষ্টি-পরবর্তী জলজমা ও উষ্ণ আর্দ্র আবহাওয়া এখন মশার বংশবৃদ্ধির পক্ষে আদর্শ পরিবেশ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে এই মর্মান্তিক ঘটনায় বড়তলা এলাকায় শোকের ছায়া। প্রতিবেশীদের চোখে জল, “ও তো ঠিক কালকেই হাসছিল!” বলে কান্নায় ভেঙে পড়েন এক প্রতিবেশী। শহরজুড়ে এখন একটাই প্রশ্ন, “আর কত প্রাণ যাবে মশার দৌরাত্ম্যে?”


```