দেশজুড়ে ফের চোখরাঙাচ্ছে করোনা (Covid 19)। কেরলে (Kerala) চলতি মাসে আক্রান্ত হয়েছেন ১৮২ জন। এই মরশুমে প্রথম মৃত্যু দেখেছে এই রাজ্য। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন দু'জন। এবার বাংলাতেও তিন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে (West Bengal)।

রাজ্যে কোভিড আক্রান্তের হদিশ
শেষ আপডেট: 24 May 2025 14:32
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ফের চোখরাঙাচ্ছে করোনা (Covid 19)। কেরলে (Kerala) চলতি মাসে আক্রান্ত হয়েছেন ১৮২ জন। এই মরশুমে প্রথম মৃত্যু দেখেছে এই রাজ্য। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন দু'জন। এবার বাংলাতেও তিন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে (West Bengal)।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫৭। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে। শুক্রবার বিকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত ২৩জনের সন্ধান পাওয়া গিয়েছে। করোনা আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের জোগান স্বাভাবিক রাখতে বলা হয়েছে দিল্লি সরকারের তরফে।
এই আবহে পশ্চিমবঙ্গের মগরাহাটে ২ কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। যাঁদের একজন বছর কুড়ির মহিলা ও এক কিশোর। জানা গিয়েছে, হাসপাতালে শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন দু'জন। আরটিপিসিআর করে জানা যায় দু'জনেই কোভিড পজিটিভ।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষায় জানা যায়, তিনি কোভিডে আক্রান্ত। আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়।
চিকিৎসকেরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষার সংখ্যা বাড়ানো জরুরি। সেই সঙ্গে নির্দিষ্ট করোনা গাইডলাইন বেঁধে দেওয়া দরকার। উদ্বেগজনক না হলেও, সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।