Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাই প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে ফের মামলা, কী বলল হাইকোর্ট

আদালতের ওই নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার নতুন করে আদালতে আবেদন জানান একাধিক চাকরিপ্রার্থী। 

প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি যাচাই প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে ফের মামলা, কী বলল হাইকোর্ট

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 June 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলিং, সংক্ষেপে এনআইওএস (NIOS) এর ডিএলইএডদের (Dled) ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) নথি যাচাই প্রক্রিয়ায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ার জন্য আগেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

গত সপ্তাহে ওই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন, ৯ জুন থেকে ১৮ জুন পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের যে নথি যাচাই প্রক্রিয়া চলবে (Document Verification Process) তাতে সুযোগ দিতে হবে সমস্ত মামলাকারীদের। 

আদালতের ওই নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার নতুন করে আদালতে আবেদন জানান একাধিক চাকরিপ্রার্থী। আদালত তাঁদের আর্জি গ্রহণ করেছে অর্থাৎ আবেদনকারীরা সকলেই ২০২২ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার নথি যাচাইয়ে অংশ নিতে পারবেন।

এর আগে সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল এনওয়াইওএস ডিএলএডদের সুযোগ দিতে হবে ২০২২ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়। প্রাথমিক শিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের নির্দেশ মানলেও শুধুমাত্র যারা শীর্ষ আদালতে মামলা করেছিল তাদেরকেই তালিকাভুক্ত করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

ওই মামলায় আগেই আদালত জানিয়েছে,  ১৮ জুনের মধ্যে নথি যাচাই প্রক্রিয়ার যে সময়সীমা রয়েছে তাঁর মধ্যে যাঁরা আদালতে আবেদন করবেন, তাঁদের সকলকেই সুযোগ দিতে হবে। 

ফলে গত ৩০ মে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে ৯ জুন থেকে ১৮ জুনের মধ্যে নথি যাচাই প্রক্রিয়ার যে সময়সীমা দিয়েছে, সেটা বাড়ানোর জন্য সুপ্রিমকোর্টের কাছেও আবেদন জানাতে পারেন চাকরিপ্রার্থীদের আইনজীবীরা।


```