Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারুইপুরে বিজেপি নেতা খুন, মহারাষ্ট্র থেকে গ্রেফতার ফেরার অভিযুক্ত, কী বলছে পুলিশ

রাজীব বিশ্বাস নামে যিনি খুন হয়েছেন তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন। নিজের বাবা, ভাই ও ২ তৃণমূলকর্মী তাঁকে প্রথমে পিটিয়ে এবং পরে জ্যান্ত পুড়িয়ে খুন করেন।

বারুইপুরে বিজেপি নেতা খুন, মহারাষ্ট্র থেকে গ্রেফতার ফেরার অভিযুক্ত, কী বলছে পুলিশ

গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 September 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো: বারুইপুরে বিজেপি নেতাকে (Baruipur BJP Leader) নৃশংসভাবে খুনের ঘটনায় ফেরার ছিল অন্যতম মূল অভিযুক্ত। তাকেই অবশেষে গ্রেফতার (Arrest) করা হল। মহারাষ্ট্র থেকে অমিত মণ্ডল নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আর এর পরই সাংবাদিক বৈঠক করে বারুইপুর পুলিশ (Baruipur Police) স্পষ্ট করেছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

রাজীব বিশ্বাস নামে যিনি খুন হয়েছেন তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন। নিজের বাবা, ভাই ও ২ তৃণমূলকর্মী তাঁকে প্রথমে পিটিয়ে এবং পরে জ্যান্ত পুড়িয়ে খুন করেন। বারুইপুর পুলিশ জানাচ্ছে, পরিবারের মধ্যে কোনও কারণে বাদানুবাদ হয় এবং তা থেকেই এই ঘটনা ঘটে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

এই ঘটনায় বিজেপি অভিযোগ করেছিল, খুনের পর গোটা ঘটনা ধামাচাপা দিতে রাজীবের দেহ বাড়িতেই রেখে দেওয়া হয়েছিল এবং পুলিশ বিষয়টি জেনেও কোনও পদক্ষেপ নেয়নি। কিন্তু এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে পুলিশ। সাংবাদিক বৈঠকে স্পষ্ট বলা হয়েছে, প্রথম থেকেই তদন্ত চলছে এবং সেই পরিপ্রেক্ষিতেই অন্যতম মূল অভিযুক্তকেও পাকড়াও করা সম্ভব হয়েছে।

বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন জানিয়েছেন, অমিত মণ্ডল নিহত বিজেপি নেতার ভাইয়ের বন্ধুবান্ধবের মধ্যে পড়েন। ঘটনার পর ট্রেনে করে মুম্বই পালিয়ে যান তিনি। সেখানে কিছু বন্ধুদের সঙ্গে ছিলেন। খবর পাওয়ার পর টিম পাঠিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, রাজীব বিশ্বাসের আচরণ, ব্যবহার এবং নেশার বাড়বাড়ন্তে অতিষ্ট হয়ে গেছিল পরিবারের সদস্যরা। তাতে লাগাম দেওয়ার চেষ্টা চলছিল। সেই কারণেই বিবাদ বেড়ে যাওয়ায় খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে মৃত রাজীব বিশ্বাসের বাবা নিতাই বিশ্বাস এবং ছোট ছেলে সন্দীপ বিশ্বাসকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।


```