Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘অত্যন্ত বেদনাদায়ক’, জুনিয়র ডক্টরস ফ্রন্টের পদ থেকে ইস্তফা দিলেন অনিকেত মাহাত

বুধবার ট্রাস্টকে পাঠানো একটি চিঠিতে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। নিজের সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত ভাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক’ বলেও উল্লেখ করেছেন অনিকেত।

‘অত্যন্ত বেদনাদায়ক’, জুনিয়র ডক্টরস ফ্রন্টের পদ থেকে ইস্তফা দিলেন অনিকেত মাহাত

অনিকেত মাহাত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 January 2026 18:44

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর আন্দোলনের অন্যতম পরিচিত মুখ অনিকেত মাহাত। সেই তিনিই বছরের প্রথম দিন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট থেকে সরে দাঁড়ালেন। বুধবার ট্রাস্টকে পাঠানো একটি চিঠিতে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন তিনি। নিজের সিদ্ধান্তকে ‘ব্যক্তিগত ভাবে অত্যন্ত যন্ত্রণাদায়ক’ বলেও উল্লেখ করেছেন অনিকেত।

হঠাৎ কেন এই পদত্যাগ, সেই প্রশ্নের উত্তর মিলেছে তাঁর চিঠিতেই। জুনিয়র ডক্টর্‌স ফ্রন্টের এগজিকিউটিভ কমিটি গঠনের পদ্ধতি নিয়ে ট্রাস্টের অন্য সদস্যদের সঙ্গে তাঁর মতবিরোধ দীর্ঘদিন ধরেই চলছিল বলে ইঙ্গিত দিয়েছেন অনিকেত। তাঁর অভিযোগ, আইনি পরামর্শকে উপেক্ষা করে এবং ট্রাস্টের সঙ্গে সংগঠনের সম্পর্ক স্পষ্ট না করেই এগজিকিউটিভ কমিটি তৈরি করা হচ্ছে। এই প্রক্রিয়াকে তিনি ‘অগণতান্ত্রিক’ বলেই চিহ্নিত করেছেন।

পাশাপাশি, নির্যাতিতার জন্য ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, তার মূল ভাবনার সঙ্গেও এই সিদ্ধান্ত খাপ খাচ্ছে না বলে মত তাঁর। অনেক বার নিজের আপত্তির কথা ট্রাস্টের কাছে তুলে ধরলেও তা উপেক্ষিত হয়েছে বলেও চিঠিতে দাবি করেছেন অনিকেত।

সূত্রের খবর, বর্তমানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের এগজিকিউটিভ কমিটিতে মোট ৩৭ জন সদস্য রয়েছেন। ট্রাস্ট ও কমিটির মধ্যে দায়িত্ব ও ক্ষমতার ভাগাভাগি নিয়েই মূলত সংঘাত তৈরি হয়েছে। তবে পদত্যাগের পরে বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিতর্কে যেতে চাননি অনিকেত।


```