Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজনৈতিক প্রতিহিংসা থেকে ডাক্তারি জীবন খুন করতে চাইছে রাজ্য, এসআর-শিপ ছাড়লেন অনিকেত

এসআর-শিপ ছাড়লেও আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে তাঁর লড়াই চলবে বলেই জানিয়েছেন অনিকেত।

রাজনৈতিক প্রতিহিংসা থেকে ডাক্তারি জীবন খুন করতে চাইছে রাজ্য, এসআর-শিপ ছাড়লেন অনিকেত

অনিকেত মাহাত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 2 January 2026 16:26

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এখনও আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar) ও হাসপাতালে পোস্টিং মেলেনি অনিকেত মাহাতর (Aniket Mahato)। সেই অবস্থাতেই এ বার সিনিয়র রেসিডেন্ট (এসআর-শিপ) পোস্টিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে অনিকেত জানান, রাজ্য সরকারের অধীনে আর এসআর-শিপ করতে চান না তিনি।

অনিকেতের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁর চিকিৎসক জীবনকে কার্যত ধ্বংস করার চেষ্টা চলছে। তাঁর বক্তব্য, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনকে খুন করতে চাইছে।” তিনি আরও বলেন, ভবিষ্যতে পোস্টিং দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হবে না বলেই মনে করছেন। সেই কারণেই এসআর-শিপ ছাড়ার সিদ্ধান্ত।

এসআর-শিপ ছাড়তে হলে সরকারকে মোটা অঙ্কের অর্থ দিতে হয়। অনিকেত জানান, সেই পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। এই অর্থ জোগাড় করতে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে তাঁর আবেদন, “আপনারা যতটা পারেন, ততটাই আর্থিক সাহায্য করুন।”

তবে এসআর-শিপ ছাড়লেও আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে তাঁর লড়াই চলবে বলেই জানিয়েছেন অনিকেত। আগের মতোই সেই আন্দোলনে সকলের পাশে থাকার আবেদনও করেন তিনি।

আরজি কর কাণ্ডের পর রাজ্য জুড়ে যে গণআন্দোলন শুরু হয়েছিল, তার অন্যতম পরিচিত মুখ ছিলেন অনিকেত মাহাতো। চলতি বছরের মে মাসে জানা যায়, তাঁকে আরজি কর থেকে সরিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক দানা বাঁধে। যোগ্যতা ও মেধা তালিকা থাকা সত্ত্বেও কেন পছন্দের জায়গায় পোস্টিং নয়— এই প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেন অনিকেত।

গত সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের সেই সিদ্ধান্ত খারিজ করে জানান, অনিকেতকে রায়গঞ্জ নয়, আরজি করেই পোস্টিং দিতে হবে। রাজ্য সরকার সেই রায়ে সন্তুষ্ট না হয়ে ডিভিশন বেঞ্চে যায়। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে। পরে রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও, শীর্ষ আদালতও হাই কোর্টের রায়েই সিলমোহর দেয়।

তবু এতগুলি আদালতের নির্দেশের পরেও এখনও অনিকেত মাহাতোর পোস্টিং কার্যকর হয়নি। সেই দীর্ঘ অনিশ্চয়তার মধ্যেই এসআর-শিপ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।


```