Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিদেশের অনুদান নিয়ে অভিযোগ, মানবাধিকার সংস্থার অফিসে সিবিআই হানা

দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বেঙ্গালুরু অফিসে হানা দিল সিবিআই। অভিযোগ, বিদেশি অনুদান সংক্রান্ত আইন ভেঙেছে ওই সংস্থা। ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) লঙ্ঘনের অভিযোগে কয়েক বছর ধরেই ন

বিদেশের অনুদান নিয়ে অভিযোগ, মানবাধিকার সংস্থার অফিসে সিবিআই হানা

শেষ আপডেট: 15 November 2019 13:59

দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বেঙ্গালুরু অফিসে হানা দিল সিবিআই। অভিযোগ, বিদেশি অনুদান সংক্রান্ত আইন ভেঙেছে ওই সংস্থা। ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) লঙ্ঘনের অভিযোগে কয়েক বছর ধরেই নজর রাখা হচ্ছিল ওই সংগঠনের ওপরে। গত বছর এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট বেঙ্গালুরুতে অ্যামনেস্টির অফিসে তল্লাশি করে। ইডি থেকে বিবৃতি দিয়ে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রক অ্যামনেস্টিকে বিদেশি অনুদান নিতে নিষেধ করেছিল। তার পরেও ওই সংস্থা ৩৬ কোটি টাকা বিদেশি অনুদান পেয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অলাভজনক সংস্থার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেছে। গত বছর গ্রিন পিস নামে এক আন্তর্জাতিক সংস্থার অফিসেও ইডি হানা দেয়। অ্যামনেস্টির আকরার পটেল তখন বলেছিলেন, কয়েক দিনের ব্যবধানে অ্যামনেস্টি ও গ্রিন পিসের মতো সংগঠনের অফিসে তল্লাশি চালানো হয়েছে। নির্দিষ্ট লক্ষ্য নিয়েই এই কাজ করা হচ্ছে। সরকারের উদ্দেশ্য হল, স্বাধীনভাবে কাউকে কথা বলতে বাধা দেওয়া। কয়েক বছর ধরতেই মোদী সরকার নানা অলাভজনক সংস্থার ওপরে নজরদারি চালাচ্ছে। কয়েকটি সংস্থার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। ২০১৫ সালে স্বরাষ্ট্রমন্ত্রক নিউ ইয়র্কের ফোর্ড ফাউন্ডেশনকে সন্দেহজনক সংগঠনের তালিকার অন্তর্ভূক্ত করে। বিদেশি অনুদান আইন লঙ্ঘন করার অভিযোগে গ্রিন পিসের লাইসেন্সও সাসপেন্ড করা হয়।

```