Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিদেশ সফর নিয়ে মনমোহনকে বিঁধলেন অমিত শাহ

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিরোধীরা। শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনা করে বিজেপির সভাপতি অমিত শাহ বললেন, তিনি মোদীর চেয়ে বেশি বিদেশ সফর করেছেন। মধ্যপ্রদেশে ভোট হবে

বিদেশ সফর নিয়ে মনমোহনকে বিঁধলেন অমিত শাহ

শেষ আপডেট: 6 October 2018 21:50

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে একাধিকবার সরব হয়েছেন বিরোধীরা। শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনা করে বিজেপির সভাপতি অমিত শাহ বললেন, তিনি মোদীর চেয়ে বেশি বিদেশ সফর করেছেন। মধ্যপ্রদেশে ভোট হবে আগামী ২৮ নভেম্বর। শনিবার মধ্যপ্রদেশের রতলামে এক জনসভায় অমিত শাহ বলেন, বিদেশ যাওয়ার আগে মনমোহন সিংয়ের হাতে ইউপিএ-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী একটা বক্তৃতা লেখা কাগজ ধরিয়ে দিতেন।  মনমোহন সিং বিদেশ গিয়ে সেই কাগজটাই পড়তেন। একবার মালয়েশিয়ায় যে কাগজটা পড়ার কথা তাইল্যান্ডে পড়ে ফেলেছিলেন। মোদীর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, হাজার হাজার মানুষ তাঁকে অভিনন্দন জানান। তারা আসলে ১২৫ কোটি ভারতীয়কেই ওইভাবে অভিনন্দন জানান। অনুপ্রবেশকারীদের সম্পর্কে তিনি বলেন, তারা উইপোকার মতো। কৃষকরা খাদ্য উৎপাদন করে। জওয়ানরা সীমান্ত পাহারা দেয়। কিন্তু অনুপ্রবেশকারীরা উইপোকার মতো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে ।

```