Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, ভক্ত হিসেবে এসেছি', মায়াপুরে দাঁড়িয়ে হিন্দুত্বে শান দিলেন শাহ

মায়াপুরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ জানান, বহুদিন ধরেই এখানে আসার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু বিভিন্ন কারণে সেই সফর বারবার পিছিয়েছে। অবশেষে পুণ্যভূমিতে এসে তিনি মানসিক শান্তি পেয়েছেন বলেও মন্তব্য করেন।

'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, ভক্ত হিসেবে এসেছি', মায়াপুরে দাঁড়িয়ে হিন্দুত্বে শান দিলেন শাহ

অমিত শাহ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 February 2026 17:58

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটের (West Bengal Elections 2026) আবহে ফের রাজ্য সফরে এসে বুধবার মায়াপুরে (Mayapur Visit) গেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে মায়াপুরে গিয়ে নিজেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত হিসেবে তুলে ধরলেন তিনি।  শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ‘হরে কৃষ্ণ’ ধ্বনি তোলেন এবং ভক্তদের উদ্দেশে বার্তা দেন।

মায়াপুরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ জানান, বহুদিন ধরেই এখানে আসার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু বিভিন্ন কারণে সেই সফর বারবার পিছিয়েছে। অবশেষে পুণ্যভূমিতে এসে তিনি মানসিক শান্তি পেয়েছেন বলেও মন্তব্য করেন। তাঁর কথায়, “আমি এখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসিনি, চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসেবে এসেছি।”

অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র শুভেচ্ছাবার্তা তুলে ধরেন। শাহ জানান, মোদী মন থেকে মায়াপুরের সমস্ত ভক্তকে ‘হরে কৃষ্ণ’ অভিবাদন জানিয়েছেন। সফরের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। উপস্থিত ভক্তদের উদ্দেশে শাহ বলেন, মহাপ্রভুর পবিত্র ভূমিতে এসে চেতনা জাগ্রত করার সুযোগ পাওয়ায় তিনি নিজেকে ধন্য মনে করছেন।

এই অনুষ্ঠান ছিল শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১২৫তম জন্মোৎসব উপলক্ষে। গৌড়ীয় বৈষ্ণব ধারার অন্যতম প্রভাবশালী এই আচার্যের স্মরণে আয়োজিত কর্মসূচিতে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাহের এই সফর নিছক ধর্মীয় কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়। রাজ্যে নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষিতে তাঁর মায়াপুর সফরকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। বক্তব্যের শুরুতেই ‘হরে কৃষ্ণ’ ধ্বনি এবং নিজেকে চৈতন্যভক্ত হিসেবে পরিচয় দেওয়াকে অনেকেই কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন।

ওয়াকিবহাল মহলের মতে, ভোটের আগে ধর্মীয় আবেগকে সামনে রেখে সমর্থন পোক্ত করার চেষ্টা করছে বিজেপি। বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র মায়াপুরে এই সফর রাজনৈতিক বার্তাবাহী বলেই অনেকে ব্যাখ্যা করছেন।

সব মিলিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট - দুই মিলিয়ে শাহের মায়াপুর সফর ঘিরে আলোচনা তুঙ্গে। তিনি নিজে সফরকে আধ্যাত্মিক বলেই ব্যাখ্যা করলেও, রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


```