Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

WB Election: '২৬-এ ক্ষমতায় আনুন, ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করব', আশ্বাস অমিত শাহর

তিনি মনে করান, দেশজুড়ে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পান। কিছুদিনের মধ্যে অষ্টম বেতন কমিশনও চলে আসবে। কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের বঞ্চিত করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB Election: '২৬-এ ক্ষমতায় আনুন, ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করব', আশ্বাস অমিত শাহর

অমিত শাহ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 March 2026 17:47

দ্য ওয়াল ব্যুরো: ডিএ (DA), বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মনে যে ক্ষোভ রয়েছে তা নিরসন করার চেষ্টায় বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির 'পরিবর্তন যাত্রা'র (BJP Paribartan Yatra) রায়দিঘির কর্মসূচিতে এদিন যোগদান করে সরকারি কর্মীদের বিরাট আশ্বাস দিয়েছেন তিনি। হলফ করে বলা যায়, রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2026) আগে শাহের এই ঘোষণা নিতান্তই 'শাহী'।

আসন্ন নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনলে ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশনে (7th Pay Commission) বেতন দেওয়ার কাজ শুরু করে দেওয়া হবে। রাজ্যের সরকারি কর্মীদের আশ্বাস দিয়ে এমনটাই জানিয়েছেন অমিত শাহ। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে রাজ্য সরকার এখনও সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করেনি। ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন।

এই প্রসঙ্গে তিনি মনে করান, দেশজুড়ে সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পান। কিছুদিনের মধ্যে অষ্টম বেতন কমিশনও চলে আসবে। কিন্তু বাংলার সরকারি কর্মচারীদের বঞ্চিত করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির পরিবর্তন হবে।

বকেয়া মহার্ঘভাতা (ডিএ) নিয়ে দীর্ঘদিন ধরে যে অচলাবস্থা চলছে, সেটিকেও ইস্যু করেছেন অমিত শাহ। তাঁর দাবি, দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিলেও সেই অনুযায়ী ডিএ প্রদান হয়নি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে শাহ বলেন, কর্মীদের ন্যায্য পাওনা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। তাঁর বক্তব্য, রাজ্যের কর্মচারীরা ন্যায়, মর্যাদা এবং আর্থিক সুরক্ষার দাবিদার কিন্তু তৃণমূল সরকার তাঁদের তা দিতে ব্যর্থ।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে পোস্ট করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অমিত মালব্যও (Amit Malviya)। তিনি লিখেছেন, সরকারি কর্মী ও পেনশনভোগীদের স্বার্থরক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। ক্ষমতায় এলে স্বচ্ছ ও অগ্রাধিকার ভিত্তিতে বেতন কাঠামো সংশোধন, বকেয়া পরিশোধ এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।

বিধানসভা ভোটের আগে সরকারি কর্মীদের অসন্তোষ যে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে, তা রাজনৈতিক মহল মানছে। শাহর এই প্রতিশ্রুতি সেই প্রেক্ষিতেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এমনিতেই বিগত কয়েক সপ্তাহ ধরে বেতন কমিশন এবং ডিএ ইস্যুতে ফের চাপ বেড়েছে রাজ্য সরকারের। কারণ ফের পথে নেমে আন্দোলন করছে বিক্ষোভকারীরা। তাই ভোটের আগে এই ইস্যু ছুঁয়ে অমিত শাহ বিক্ষোভকারীদেরই গলার জোর আরও বাড়িয়ে দিলেন। 


```