এসআইআর ইস্যু শুরু থেকেই রাজ্য রাজনীতিতে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু। মালব্যর পোস্ট সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা এবং ধর্মভিত্তিক জনসংখ্যার পরিসংখ্যানকে পাশাপাশি রেখে যে প্রশ্ন তিনি তুলেছেন, তা রাজনৈতিকভাবে সংবেদনশীল বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

শেষ আপডেট: 1 March 2026 08:35
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরব অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে তীব্র রাজনৈতিক মন্তব্য করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। এক্স (প্রাক্তন টুইটার)-এ করা তাঁর সাম্প্রতিক পোস্ট (Amit Malviya SIR post) ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের আবহ তৈরি হয়েছে।
পোস্টে মালব্য লেখেন, “এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে গলা তুলেছেন।” তাঁর দাবি, বর্তমানে পর্যালোচনাধীন ৬০ লক্ষ মুলতুবি মামলার মধ্যে যে পাঁচটি জেলায় সবচেয়ে বেশি সংখ্যক ভোটার খতিয়ে দেখা হচ্ছে, সেগুলি সবই বাংলাদেশ সীমান্তবর্তী জেলা। পাশাপাশি, শেষ জনগণনা অনুযায়ী এই জেলাগুলিতে মুসলিম জনসংখ্যার হার উল্লেখযোগ্য বলেও তুলে ধরেন তিনি।
মালব্যর দেওয়া জেলার তালিকা ও তথ্য
তাঁর পোস্ট অনুযায়ী,
মালব্যর বক্তব্য, “এই প্যাটার্ন এতটাই স্পষ্ট যে তা উপেক্ষা করা যায় না।”
এখানেই থামেননি তিনি। পোস্টের শেষে লেখেন, “There is more to come… It is not over till it is over.” অর্থাৎ, আরও তথ্য সামনে আনার ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা।
This explains why Mamata Banerjee has been screaming against SIR.
Out of 60 lakh pending cases under scrutiny, the top 5 districts with the highest number of voters under review are all along the Bangladesh border, districts with significantly high Muslim populations as per the… pic.twitter.com/q86NKsgHcj— Amit Malviya (@amitmalviya) February 28, 2026
রাজনৈতিক তাৎপর্য
এসআইআর ইস্যু শুরু থেকেই রাজ্য রাজনীতিতে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু। মালব্যর পোস্ট সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা এবং ধর্মভিত্তিক জনসংখ্যার পরিসংখ্যানকে পাশাপাশি রেখে যে প্রশ্ন তিনি তুলেছেন, তা রাজনৈতিকভাবে সংবেদনশীল বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
শনিবার ভোটার লিস্ট বেরিয়েছে এবং খসড়া পর্ব থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত রাজ্যে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। তবে তালিকা প্রকাশ হলেও বিতর্ক ও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। কারণ, তালিকায় নাম থাকা সত্ত্বে এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে ‘বিচারাধীন’ হিসেবে। ফলে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোর যে আপাতত থামছে না, তা স্পষ্ট।