Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'৩০টি আসন আমাদের দিন, দুর্নীতিগ্রস্তদের জেলে ভরবই', সোনার বাংলা গড়ার ডাক শাহর

নির্বাচনী প্রচারে এসে ফের রাজ্যের দুর্নীতি নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

   '৩০টি আসন আমাদের দিন, দুর্নীতিগ্রস্তদের জেলে ভরবই', সোনার বাংলা গড়ার ডাক শাহর

অমিত শাহ।

শেষ আপডেট: 22 May 2024 14:35

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী প্রচারে এসে ফের রাজ্যের দুর্নীতি নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ষষ্ঠ দফা ভোটের মুখে বুধবার পিংলায় ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা করেন শাহ।

সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত জনতার উদ্দেশে বলেন, "বাংলা থেকে আপনারা ৩০টি আসনে বিজেপিকে দিন, কথা দিয়ে যাচ্ছি যাঁরা দুর্নীতি করেছে, তাঁদের কাউকে ছাড়া হবে না। সকলকে জেলে ভরবই।"

এরপরই সোনার বাংলা গড়ার ডাক দিয়ে শাহ বলেন, "মমতা কী করেছে? কাটমানি, ভ্রষ্ট্রাচার, সিন্ডিকেট, গরু-কয়াল চুরি, বাংলা জুড়ে শুধুই দুর্নীতি বেড়েছে। একবার বিজেপির সরকার গড়ে দিন, দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়ে দেব।"

মঙ্গলবার শুভেন্দুর ভাড়াবাড়িতে এবং হিরণের আপ্তসহায়কের বাড়িতে রাজ্য পুলিশের রেইড নিয়েও সরব হয়েছেন শাহ। সরাসরি মমতার উদ্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাদের কার্যকর্তাদের উপরে আপনারা যত অত্যাচার নামিয়ে আনবেন, বাংলায় বিজেপির ভোট ততই বাড়বে।"

পরিবার তন্ত্রের প্রশ্নেও তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন বিজেপির শীর্ষ নেতা। শাহের কথায়, "শরদ পাওয়ার নিজের মেয়েকে মুখ্যমন্ত্রী করতে চায়, উদ্বব ঠাকরে নিজের ছেলেকে, আর মমতাদিদি চান বাংলায় মুখ্যমন্ত্রীর চেয়ারে নিজের ভাইপোকে বসাতে। ওদিকে সনিয়া গান্ধী নিজের ছেলেকে প্রধানমন্ত্রী বানাতে চান। আপনারাই বলুন, যারা দেশের মানুষের কথা ভুলে শুধুই নিজের পরিবারের কথা ভাবে, তাঁরা কি আদৌ দেশ সেবা করতে চান?"

জবাবও দিয়েছেন শাহ. "মোদীকে দেখুন, ঘর সংসার সব ছেড়ে রাজনীতিতে এসেছেন। ওনার কিছু পিছুটান নেই। দেশ তো এমন নেতাকেই চায়।" 


```