Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যে কোনও জায়গায়, যে কোনও সময় জঙ্গিদের মোকাবিলা করতে তৈরি, জানাল সেনা

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীর সীমান্তের ওপারে অপেক্ষা করছে প্রায় ৫০০ জঙ্গি। একটা সুযোগ পেলেই তারা ঢুকে পড়বে ভারতে। উৎসবের মরসুমে হামলা চালাবে। গত তিন বছরে এত বেশি সংখ্যক জঙ্গি সীমান্তের ওপারে কখনও জড়ো হয়নি। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে,

যে কোনও জায়গায়, যে কোনও সময় জঙ্গিদের মোকাবিলা করতে তৈরি, জানাল সেনা

শেষ আপডেট: 23 September 2019 13:22

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীর সীমান্তের ওপারে অপেক্ষা করছে প্রায় ৫০০ জঙ্গি। একটা সুযোগ পেলেই তারা ঢুকে পড়বে ভারতে। উৎসবের মরসুমে হামলা চালাবে। গত তিন বছরে এত বেশি সংখ্যক জঙ্গি সীমান্তের ওপারে কখনও জড়ো হয়নি। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, যত বড়ই হামলা হোক, তার মোকাবিলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনও সময়, যে কোনও জায়গায় হামলা হলে সেনাবাহিনী তার প্রতিরোধ করতে তৈরি। সোমবার সকালেই সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, বালাকোটের জঙ্গি ঘাঁটি ফের সক্রিয় হয়ে উঠেছে। পুলওয়ামায় জঙ্গি হানার পরে এই শিবিরের ওপরেই বোমা ফেলেছিল ভারতীয় বায়ুসেনা। সেনাপ্রধানকে জিজ্ঞাসা করা হয়, ভারত কি আবার বালাকোটে জঙ্গি শিবিরে বোমা ফেলে আসবে? তিনি বলেন, আমরা ফের একই কাজ করব আপনারা ভাবছেন কেন? সেনাবাহিনী এবার অন্য কিছু করবে। সেনাপ্রধান আরও জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে প্রায় ৫০০ জঙ্গি জড়ো হয়েছে। সেনাবাহিনী সূত্রে খবর, চারদিন আগে জানা যায়, বালাকোটের শিবিরে ফের জঙ্গিদের আনাগোনা শুরু হয়েছে। সামনেই আসছে উৎসবের মরসুম। এইসময় যদি জঙ্গিরা ভারতে ঢুকতে পারে, তাহলে বড় ধরনের বিপদ হওয়া সম্ভব। জঙ্গিদের রোখার জন্য শ্রীনগরে অবস্থিত সেনাবাহিনীর ফিফটিনথ কোর নির্দিষ্ট পরিকল্পনা করেছে। যে কোনও সময় যে কোনও জায়গায় জঙ্গিদের মোকাবিলা করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে সেনা সূত্রে খবর মিলেছে, গত দু'মাসে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে অন্তত ৬০ জন জঙ্গি। আরও কয়েকজন জঙ্গিকে এদেশে ঢোকানোর জন্য তৈরি হয়েছে চার-পাঁচটি লঞ্চপ্যাড। গত ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা লোপ করেছে ভারত। তাতে রেগে গিয়ে ভারতের অভ্যন্তরে অশান্তি সৃষ্টির জন্য যথাসাধ্য চেষ্টা করছে পাকিস্তান। আর দু'মাসের মধ্যে কাশ্মীরে ব্যাপক শীত পড়তে শুরু করবে। জঙ্গিরা যে রাস্তাগুলি দিয়ে এদেশে ঢোকে তা ঢেকে যাবে বরফে। তার আগেই যত বেশি সম্ভব জঙ্গিকে ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।

```