Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে এখনই দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন নেই, জানাল হাইকোর্ট

বুধবার সন্ধেবেলা আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয়েছিল কলুটোলা লেনের বাসিন্দা অশোককুমার সাউকে। অভিযোগ, কিছুক্ষণ পরেই গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্যু হয়েছে।

আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে এখনই দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন নেই, জানাল হাইকোর্ট

শেষ আপডেট: 17 November 2023 13:14

দ্য ওয়াল ব্যুরো: আমহার্স্ট স্ট্রিট থানার ভিতরে মৃত যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে ভরা এজলাসে বিরক্তি প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। শুক্রবার দেখা গেল, মামলাকারীর আবেদন মঞ্জুর করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানানো হয়, এখনই দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন নেই। 

বুধবার সন্ধেবেলা আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয়েছিল কলুটোলা লেনের বাসিন্দা অশোককুমার সাউকে। অভিযোগ, কিছুক্ষণ পরেই গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, থানার মধ্যেই পিটিয়ে খুন করা হয়েছে অশোককে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

তারপরই আদালতে মামলা হয়। কেন্দ্রীয় কোনও হাসপাতালে দ্বিতীয়বার অশোকের ময়নাতদন্ত করানোর আবেদন করা হয়। বৃহস্পতিবারই জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন জানান মামলাকারীর পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেয়াল। তিনি অভিযোগ করেন, বাড়ির লোক সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও দেখতে দেওয়া হয়নি। ময়নাতদন্ত এইমসে করার আর্জিও জানানো হয় মামলাকারীর পক্ষে। পাশাপাশি ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা যেন হয়, সেটা নিশ্চিত করার আবেদন করেন প্রিয়াঙ্কা।

শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে রাজ্যের তরফে ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অশোকের ব্রেন টিউমার ছিল! মস্তিস্কে অ্যানিরিজুম তৈরি হয়ে হঠাৎ ফেটে গিয়েই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। অসুস্থ ব্যক্তি ম্যালিগন্যান্সি রোগে আক্রান্ত ছিলেন বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।

শুনানি শেষে প্রধান বিচারপতি জানান, এখনই অশোকের দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন নেই। তবে এসএসকেএম হাসপাতালে মৃতদেহ সংরক্ষিত করে রাখতে হবে। সেইসঙ্গে প্রধান বিচারপতি কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, থানার ও ময়নাতদন্তের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখার।

এদিনের শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানায়,   কেস ডায়েরি এবং ময়নাতদন্তের রিপোর্ট সংরক্ষণ করতে হবে। ময়নাতদন্তের রিপোর্টের কপি মৃতের পরিবারকে দেওয়ার নির্দেশও দেন প্রধান বিচারপতি। পুলিশ এবং মৃতের পরিবারকে হলফনামা জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর। 


```