Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অ্যাম্বুলেন্স বিকল, সাহায্যের হাত বাড়াল ট্রাফিক পুলিশ, দুর্যোগে আশার আলো

অনেকেই বলেছেন, “সমালোচনা অনেক হয়, কিন্তু এমন দৃষ্টান্তও বারবার সামনে আসা দরকার।”

অ্যাম্বুলেন্স বিকল, সাহায্যের হাত বাড়াল ট্রাফিক পুলিশ, দুর্যোগে আশার আলো

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 8 July 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: দুর্যোগে আশার আলো!

ভরা বর্ষায় জনজীবন নাকাল। সোমবার রাতভর বৃষ্টি চলার পর মঙ্গলবার সকালেও শহরের একাধিক অংশ জলমগ্ন। তার মধ্যেই বারাসাত থেকে এক মুমূর্ষু রোগীকে নিয়ে কলকাতার দিকে আসছিল একটি অ্যাম্বুলেন্স (Ambulance)। কিন্তু ভিআইপি রোডে প্রবল জলের চাপ এবং ট্রাফিক জটে পড়ে আচমকাই খারাপ হয়ে যায় গাড়ির ক্লাচ প্লেট। বিপাকে পড়েন রোগীর আত্মীয়েরা। সময়মতো হাসপাতালে পৌঁছতে না পারলে প্রাণ সংশয়ের আশঙ্কাও তৈরি হয়েছিল।

ঠিক সেই সময়ই মানবিক মুখ দেখাল এয়ারপোর্ট ট্রাফিক গার্ড (Traffic Police)। তাঁরা দ্রুত বিকল্প অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। রোগী ও তাঁর পরিজনদের সেই গাড়িতে চাপিয়ে হাসপাতালের দিকে রওনা করিয়ে দেন কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা।

রোগীর আত্মীয় প্রতাপ রাও আবেগভরা গলায় বলেন, “ওঁদের এই সহযোগিতা যদি না পেতাম, জানি না কী হত! হয়তো রোগীকে সময়মতো পৌঁছানো যেত না। ট্রাফিকপুলিশের এই মানবিক ভূমিকা আমরা কোনওদিন ভুলব না।”

মঙ্গলবারের জলমগ্ন ভিআইপি রোডে যখন সাধারণ মানুষ নাকাল, তখন প্রশাসনের এই মানবিক পদক্ষেপ সত্যিই একপ্রকার আশার আলো দেখাল। এমন উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরাও। অনেকেই বলেছেন, “সমালোচনা অনেক হয়, কিন্তু এমন দৃষ্টান্তও বারবার সামনে আসা দরকার।”


```