Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অনুব্রত-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ বীরভূমের এসপি, দিল্লিতে তলব করেছিল মহিলা কমিশন

আগামিকাল অর্থাৎ বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

অনুব্রত-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ বীরভূমের এসপি, দিল্লিতে তলব করেছিল মহিলা কমিশন

অনুব্রত মণ্ডল ও বীরভূমের এসপি।

শেষ আপডেট: 8 July 2025 12:44

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ (Anubrata Mondal Viral Audio Case) তদন্তে বীরভূমের এসপিকে  ১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে হাজিরার নির্দেশ দিয়েছিল জাতীয় মহিলা কমিশন (National Commission for Women)। ওই ঘটনায় দিল্লির হাজিরা এড়িয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বীরভূমের পুলিশ সুপার। 

আদালত সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে এসপির কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

ঘটনার সূত্রপাত মে মাসের শেষে। সোশাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ভাইরাল (Viral Audio Clip) হয়। (দ্য ওয়াল সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি)। তবে অডিও ক্লিপে শোনা যায় বোলপুর থানার আইসি-কে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছেন বীরভূম জেলার প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই গালমন্দের বহর এমনই যে কান পাতা দায়। শুধু সেই পুলিশ অফিসার নয়, অভিযোগ, ফোনে গালমন্দ করার সময়ে তাঁর স্ত্রী ও মা'র সম্পর্কেও নোংরা কথা বলেছেন অনুব্রত মণ্ডল।

ঘটনার পর বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে বিএনএস আইনের চারটি ধারায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ধারা গুলি হল ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫। অনুব্রতর বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। তাঁকে তলবও করা হয়। কিন্তু আইন মেনে অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ কেন কোনও পদক্ষেপ করল না, তা জানতে চেয়ে গত ২৫ জুন বীরভূমের এসপিকে নোটিস পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন।

এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য বীরভূমের এসপিকে ১ জুলাই বেলা ১২টার মধ্যে দিল্লিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। কোনও কারণে এসপি হাজিরা না দিতে পারলে বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার বা এসডিপিও-কে প্রয়োজনীয় নথিসহ উপস্থিত থাকার কথাও বলা হয়েছিল। কমিশনের তরফে পরিষ্কারভাবে একথাও বলা হয়েছিল যে, হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রের খবর, কমিশন এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে পারে,. এমন আশঙ্কা থেকেই হাইকোর্টের দ্বারস্থ হলেন এসপি। এখন দেখার এ ব্যাপারে আগামিকাল আদালত কী নির্দেশ দেয়।


```