
শেষ আপডেট: 14 January 2021 11:50
ডেলিভারি ম্যানের এই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে হটকেকের মতো ছড়িয়ে পড়েছে। ফেসবুক, ট্যুইটারে হাজারেরও বেশিবার দেখা হয়েছে ফুটেজটি। ভিডিওটিতে দেখা গেছে অ্যামাজনের ডেলিভারি ম্যান বরফে ঢাকা রাস্তার মধ্যে দিয়েও ঘোড়া ছুটিয়ে নিয়ে যাচ্ছেন নির্দিষ্ট ঠিকানায় পার্সেল পৌঁছে দিতে। ট্যুইটারে ভিডিওটি শেয়ার করে নেন উমার নামের এক ব্যক্তি। তিনি ক্যাপশনে লেখেন, "অ্যামাজন ডেলিভারি ইনোভেশন।" এই ভিডিও দেখে অনেকেই মুগ্ধ হয়ে গেছেন। প্রশংসা করেছেন নেটিজেনরা ঐ ডেলিভারি ম্যানের, সেই সঙ্গে আবারও ভরসা ও বিশ্বাস জিতে নিয়েছে অ্যামাজন।
https://twitter.com/UmarGanie1/status/1348862193790435330
অ্যামাজনের গ্রাহক পরিষেবার অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে তাঁরা লেখেন যে তাঁরা তাঁদের কথা রেখেছেন। পরিস্থিতি যেরকমই হোক না কেন, অ্যামাজনের ডেলিভারি থেমে থাকবে না। একজন ট্যুইটার ব্যবহারকারী লেখেন, "অনেক প্রশংসা পাওয়া দরকার মানুষটির।" আবার অন্য একজন ট্যুইটার ব্যবহারকারী লেখেন, "সালাম ডেলিভারি ম্যান ও তাঁর ঘোড়া"।
গত সপ্তাহ জুড়ে প্রচুর তুষারপাত হয়েছে জম্মু-কাশ্মীরে। এর জন্য গত চারদিনে কাশ্মীরের বিভিন্ন উপত্যকার সঙ্গে যোগাযোগ পর্যন্ত ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার যদিও বিমান চলাচল শুরু হয় কিন্তু আবহাওয়া দফতর জানিয়েছে সপ্তাহের শেষে পরিস্থিতি বিগড়ে যেতে পারে। সেই কারণে উইকএন্ডের বিমান বাতিল করা হয়েছে ও সময় পেছানো হয়েছে।