Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের! অন্ধ্রপ্রদেশে সন্দেহের কোপ, কফিনবন্দি নদিয়ার যুবক

শোকে স্তব্ধ পরিবার। রাজুর জামাইবাবু দিলীপ বিশ্বাসের অভিযোগ, “শুধু মোবাইল চোর সন্দেহেই ওকে খুন করা হল। মাথা ও পেটে কোপ মেরেছিল ওরা। চিকিৎসকেরা বলেছেন, ওই আঘাতের জন্যই রাজুর মৃত্যু হয়েছে।”

ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের! অন্ধ্রপ্রদেশে সন্দেহের কোপ, কফিনবন্দি নদিয়ার যুবক

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 September 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিলেন, ফিরলেন কফিনে!

মোবাইল চোর সন্দেহে বাঙালি পরিযায়ী শ্রমিকের (migrant worker, West Bengal) উপর চড়াও হলেন স্থানীয়রা। ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হন নদিয়ার তেহট্টের রাজু তালুকদার (৩৭)। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) হাসপাতালে কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি ফেরার পথে ফের অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ মাস আগে রাজু তালুকদার ও তাঁর ভাই সহ বেশ কিছু শ্রমিক বিশাখাপত্তনমে গিয়েছিলেন নির্মাণকাজ করতে। সেখানেই কাজ করছিলেন স্থানীয় কিছু শ্রমিকও। গত ২৯ অগস্ট এক স্থানীয় শ্রমিকের মোবাইল ফোন নিখোঁজ হয়। চুরির সন্দেহ পড়ে বাঙালি শ্রমিকদের উপর। আর সেই সন্দেহেই রাজু ও তাঁর ভাইকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। রাজুকে ধারাল অস্ত্র দিয়ে মাথা ও পেটে কোপানো হয়। গুরুতর জখম হন তাঁর ভাইও।

তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও রাজুকে কয়েক দিন চিকিৎসাধীন থাকতে হয়। কিছুটা সুস্থ হলে পরিবার সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরিয়ে আনার। কিন্তু বৃহস্পতিবার রাতে বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছনোর আগেই ফের অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাতে মৃতদেহ পৌঁছয় তেহট্টের বাড়িতে। শোকে স্তব্ধ পরিবার। রাজুর জামাইবাবু দিলীপ বিশ্বাসের অভিযোগ, “শুধু মোবাইল চোর সন্দেহেই ওকে খুন করা হল। মাথা ও পেটে কোপ মেরেছিল ওরা। চিকিৎসকেরা বলেছেন, ওই আঘাতের জন্যই রাজুর মৃত্যু হয়েছে।”


```