Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপারেশন থিয়েটার ছেড়ে নার্সের সঙ্গে যৌনমিলন! পাকিস্তানি চিকিৎসকের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ইংল্যান্ডের মেডিক্যাল ট্রাইবুনালের কাছে তিনি দোষ স্বীকার করে ক্ষমা চান। তাঁর বক্তব্য, “খুবই লজ্জাজনক কাজ করেছি। রোগী, সহকর্মী, এমনকি নিজেকেও আশাহত করেছি। আমার ভুলে রোগীর প্রাণসংশয় হতে পারত।”

অপারেশন থিয়েটার ছেড়ে নার্সের সঙ্গে যৌনমিলন! পাকিস্তানি চিকিৎসকের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 September 2025 09:15

দ্য ওয়াল ব্যুরো: গলব্লাডারের অস্ত্রোপচার চলছিল, রোগী তখন সংজ্ঞাহীন। সেই অবস্থায় রোগীকে রেখে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলেন চিকিৎসক! পাশের ঘরে গিয়ে নার্সের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলেন তিনি (Doctor left patient for sex with nurse ,Operating Theatre)!

ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের টেমিসাইড হাসপাতালের ঘটনা। অভিযুক্ত চিকিৎসক পাকিস্তানি নাগরিক ডঃ সুহেল আঞ্জুম (৪৪)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর, রোগীকে অচেতন করার পর তিনি দায়িত্ব এক নার্সের হাতে দিয়ে অপারেশন থিয়েটার ছেড়ে যান। পাশের আরেকটি অপারেশন থিয়েটারে গিয়ে অন্য এক নার্সের সঙ্গে যৌনমিলনে লিপ্ত হন। প্রায় আট মিনিট বাদে তিনি ফিরে আসেন। মাঝেই আরেক নার্স তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন।

ঘটনার জেরে ২০২৪ সালে চাকরি ছেড়ে পাকিস্তানে ফিরে যান ডঃ আঞ্জুম। সম্প্রতি ফের কাজে যোগ দেওয়ার জন্য আবেদন করলে তাঁর কীর্তি প্রকাশ্যে আসে। ইংল্যান্ডের মেডিক্যাল ট্রাইবুনালের কাছে তিনি দোষ স্বীকার করে ক্ষমা চান। তাঁর বক্তব্য, “খুবই লজ্জাজনক কাজ করেছি। রোগী, সহকর্মী, এমনকি নিজেকেও আশাহত করেছি। আমার ভুলে রোগীর প্রাণসংশয় হতে পারত।”

তিনি আরও জানান, ওই সময় তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। সন্তানের প্রি-ম্যাচিউর জন্ম, স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, ব্যক্তিগত অশান্তির মধ্যেই এই ভুল করে ফেলেন তিনি।

যদিও তাঁর ভুলে কোনও রোগীর ক্ষতি হয়নি, তবুও মেডিক্যাল মহল প্রশ্ন তুলছে— এহেন চিকিৎসককে কি ফের রোগীর চিকিৎসার দায়িত্ব যায়?


```