Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বেহুলা নদী বুজিয়ে জমি বিক্রির অভিযোগ, ক্ষোভ বাড়ছে বর্ধমানে

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেউ দাবি করছেন তাঁরা শ্রমিক, জমির ইতিহাস জানেন না। আবার কেউ নিজেকে জেলার এক ইঞ্জিনিয়ারের ভগ্নিপতি পরিচয় দিয়ে দাবি করছেন— জায়গাটি তাঁর শালির শাশুড়ির নামে কেনা! 

বেহুলা নদী বুজিয়ে জমি বিক্রির অভিযোগ, ক্ষোভ বাড়ছে বর্ধমানে

বেহুলা নদীতে নির্মাণ

শেষ আপডেট: 13 June 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বিশ্বাস, কলার ভেলায় লখিন্দরের দেহ নিয়ে বেহুলা নদীতে পাড়ি দিয়েছিলেন বেহুলা। সেই সেই পথই এখন মুখ ঢেকেছে অবৈধ নির্মাণে। অভিযোগ, বর্ধমান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের খালাসিপাড়ায় বেহুলা নদীকে জবরদস্তি বুজিয়ে প্লট তৈরি করে বিক্রি করছেন একদল অসাধু ব্যক্তি। কোথাও কোথাও নির্মাণকাজ শুরু হয়ে গেছে। নদীবক্ষেই চলছে প্রাচীর দেওয়ার কাজ।

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেউ দাবি করছেন তাঁরা শ্রমিক, জমির ইতিহাস জানেন না। আবার কেউ নিজেকে জেলার এক ইঞ্জিনিয়ারের ভগ্নিপতি পরিচয় দিয়ে দাবি করছেন— জায়গাটি তাঁর শালির শাশুড়ির নামে কেনা! অথচ প্রশাসন কার্যত উদাসীন।

জানা গেছে, খালাসিপাড়া পুরসভা ও রায়ান গ্রাম পঞ্চায়েতের সংযুক্ত এলাকা। এর আগেও বেহুলা নদী বুজিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল খাগড়াগড়েও, যেখানে খোদ জেলাশাসক হস্তক্ষেপ করে কাজ বন্ধ করিয়েছিলেন। খালাসিপাড়ার সেরকম কোনও পদক্ষেপ নজরে আসেনি। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। তবে ঘটনাটি জানার পর তিনি নিজে এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানিয়েছেন।

এই ঘটনায় শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জেলা মুখপাত্র শান্তরূপ দে বলেন, “এই সিন্ডিকেট রাজের নেপথ্যে রয়েছে শাসকদলের মদত। না থামলে বৃহত্তর আন্দোলনে নামব।” অন্যদিকে তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস দাবি করেন, “তৃণমূল এমন কাজ কখনও প্রশ্রয় দেয় না। প্রশাসন নিশ্চয় ব্যবস্থা নেবে।”


```