Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে গুগলের হোমপেজে কালো রিবন

শুক্রবার সকালে গুগলের হোমপেজে দেখা যায় একটি কালো রিবন (Black Ribbon), যা দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধার প্রতীক।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে গুগলের হোমপেজে কালো রিবন

হোমপেজে কালো রিবন

শেষ আপডেট: 13 June 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করল গুগল (Google)। শুক্রবার সকালে গুগলের হোমপেজে দেখা যায় একটি কালো রিবন (Black Ribbon), যা দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধার প্রতীক।

গুগলের হোমপেজে (Google Home Page) সার্চ বারের ঠিক নীচে রাখা হয়েছে এই রিবনের প্রতীক। রিবনের উপর মাউস রাখলে ভেসে উঠছে বার্তা— “In memory of the victims of the tragic plane crash”।

এই শোকপ্রকাশ এসেছে এমন এক সময়, যখন গোটা দেশ শোকস্তব্ধ আমদাবাদের বিমান দুর্ঘটনায়। বৃহস্পতিবার দুপুরে আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৭১ ভেঙে পড়ে চিকিৎসকদের হস্টেলে। এরপর বিস্ফোরণে আগুন ধরে যায় বিমানটিতে।

ঘটনায় মারা গিয়েছেন বিমানে থাকা ২৪১ জন যাত্রী ও কর্মী। বেঁচে ফিরেছেন মাত্র একজন। যিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এই ভয়াবহ দুর্ঘটনায় শুধু বিমানের যাত্রীই নন, নীচে থাকা বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা, হস্টেলের চিকিৎসকরাও প্রাণ হারিয়েছেন।

বিমানে ছিলেন— ১৬৯ জন ভারতীয় নাগরিক। যাঁদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান, ৭ জন পর্তুগিজ। এ ছাড়াও ছিলেন ১২ জন এয়ার ইন্ডিয়ার কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আকাশে ওড়ার সঙ্গে সঙ্গে নীচে নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। চারদিক থেকে ভেসে আসে বিস্ফোরণের শব্দ ও ঘন ধোঁয়া। যেন ভূমিকম্প।

গুগলের মতো একটি আন্তর্জাতিক সংস্থা এই দুর্ঘটনার পর হোমপেজে শোকপ্রকাশ করার পর আরও সাড়া ফেলেছে গোটা বিশ্ব জুড়ে। সাধারণত বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের সময় গুগল এভাবে হোমপেজ পরিবর্তন করে থাকে।


```