Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

চাকরিহারাদের গায়ে হাত! হেলমেট দিয়ে মারার অভিযোগ, কাঠগড়ায় সব্যসাচী দত্তের অনুগামীরা

অভিযোগ, সল্টলেকের তৃণমূল নেতা সব্যসাচী দত্তর উপস্থিতিতেই চাকরিহারা শিক্ষকদের ওপর বিকাশ ভবনের মধ্যেই হামলা চালানো হয়েছে।

চাকরিহারাদের গায়ে হাত! হেলমেট দিয়ে মারার অভিযোগ, কাঠগড়ায় সব্যসাচী দত্তের অনুগামীরা

বিকাশ ভবনের মধ্যে চাকরিহারা শিক্ষকদের একাংশকে মারধরের অভিযোগ।

শেষ আপডেট: 15 May 2025 14:28

দ্য ওয়াল ব্যুরো: বিকাশ ভবনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের একাংশকে (Allegations of beating of SSC, unemployed teachers) মারধর করার অভিযোগ উঠল সল্টলেকের তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, সব্যসাচীর উপস্থিতিতেই চাকরিহারা শিক্ষকদের ওপর বিকাশ ভবনের ক্যাম্পাসের মধ্যে হামলা চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিকাশভবন চত্বরে উত্তেজনা আরও বেড়েছে। যদিও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগ উড়িয়ে দিয়ে সব্যসাচীর দাবি, "আমি এলাকা দিয়ে যাওয়ার সময় আমার ওপরেই হামলার চেষ্টা করা হয়েছে। পাল্টা হামলার অভিযোগ মিথ্যে।"

অবিলম্বে যোগ্যদের তালিকা (SSC Eligible unemployed teachers ) প্রকাশ করতে হবে এবং চাকরি দিয়ে টাকা পাওয়া অযোগ্যদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, এই দাবিতে গত ৯দিন ধরে বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছেন এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চের শিক্ষকরা। এদিন আচমকা বিকাশ ভবনের সামনে বড় ধরনের জমায়েত করেন তাঁরা। চাকরিহারা শিক্ষকদের আচমকা অভিযানের জেরে অপ্রস্তুত হয়ে পড়ে পুলিশও। দ্রুত পুলিশের তরফে বিকাশভবনের সামনে ব্যারিকেড তৈরি করা হয়। লোহার প্রধান ফটক লাগিয়েও দেওয়া হয়। বাইরে তখন হাজার হাজার চাকরিহারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা। তাঁদের হাতের প্ল্যাকার্ডে লেখা, "চোরেদের বিচার চায়, আমাদের চাকরি ফেরত চায়!"

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। চাকরিহারাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচাতে চাইছে রাজ্য। এরই মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা বুধবার নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই এদিন বিকাশ ভবনে অভিযানে নামে চাকরিহারারা। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে দেড় ঘণ্টার ডেডলাইনও বেঁধে দেন চাকরিহারারা। এরপরই সব্যসাচীর নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। 

অভিযোগ, হেলমেট পরে ভেতরে ঢুকে সেই হেলমেটে করেই চাকরিহারা শিক্ষকদের একাংশকে রাস্তায় ফেলে মারধর করা হয়। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। এমনকী একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের এক সাংবাদিককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ যদিও পাল্টা হামলার অভিযোগ এনেছেন সব্যসাচীও। গোটা ঘটনাকে কেন্দ্র করে  উত্তেজনা আরও বেড়েছে বিকাশভবন চত্বরে।এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।


```