Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ! ধর্নায় বসছেন বিজেপি বিধায়ক, চিঠি মুখ্যমন্ত্রীকেও

বিজেপি বিধায়কের দাবি, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে সহযোগিতা না মেলায় বাধ্য হয়েই তিনি অনশনের পথ বেছে নিতে চলেছেন।

প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ! ধর্নায় বসছেন বিজেপি বিধায়ক, চিঠি মুখ্যমন্ত্রীকেও

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 January 2026 14:17

দ্য ওয়াল ব্যুরো: প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ (Allegations of administrative non-cooperation) তুলে আগামী ২২ জানুয়ারি থেকে অনশনে বসার (sit on dharna, January 22) হুঁশিয়ারি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ (BJP MLA Sankar Ghosh)। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee) চিঠি পাঠিয়ে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

চিঠিতে শঙ্কর ঘোষ উল্লেখ করেছেন, শিলিগুড়ি বিধানসভা এলাকার একাধিক নাগরিক সমস্যা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এসজেডিএ) এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরেই সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে।

বিজেপি বিধায়কের দাবি, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে সহযোগিতা না মেলায় বাধ্য হয়েই তিনি অনশনের পথ বেছে নিতে চলেছেন। ২২ জানুয়ারি থেকে শিলিগুড়িতে এই অনশন শুরু হবে বলে চিঠিতে স্পষ্ট করে জানিয়েছেন শঙ্কর ঘোষ।

তিনি আরও জানান, এই আন্দোলনের উদ্দেশ্য কোনও রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা নয়, বরং শিলিগুড়ির নাগরিক স্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। চিঠির প্রতিলিপি জেলা শাসক, পুলিশ কমিশনার, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার এবং এসজেডিএ-র আধিকারিকদের কাছেও পাঠানো হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, অনশন-হুঁশিয়ারির এই ঘোষণায় শিলিগুড়ির প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতি নতুন করে চাপে পড়তে চলেছে। এখন দেখার, রাজ্য সরকার এই চিঠির প্রেক্ষিতে কী পদক্ষেপ করে।


```