Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত’, এফআইআর নিয়ে মুখ খুললেন কার্তিক মহারাজ

ঘটনাটি সামনে আসতেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শাসক ও বিরোধী—দুই পক্ষের নেতারাই প্রকাশ্যে মন্তব্য করছেন।

‘অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত’, এফআইআর নিয়ে মুখ খুললেন কার্তিক মহারাজ

কার্তিক মহারাজ

শেষ আপডেট: 29 June 2025 23:52

দ্য ওয়াল ব্যুরো: চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং পরে জোর করে গর্ভপাত করানোর গুরুতর অভিযোগ। এবং এই অভিযোগ উঠেছে বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের অন্যতম মুখ কার্তিক মহারাজ-এর বিরুদ্ধে।

এক মহিলা সম্প্রতি মুর্শিদাবাদের নবগ্রাম থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযোগ, এই ঘটনা ঘটে ২০১৩ সালে। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং নিরাপত্তার স্বার্থে অভিযোগকারিণীকে পুলিশি প্রোটেকশন দেওয়া হয়েছে।

ঘটনাটি সামনে আসতেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। শাসক ও বিরোধী—দুই পক্ষের নেতারাই প্রকাশ্যে মন্তব্য করছেন।

এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কার্তিক মহারাজ নিজে। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, সত্যেরই জয় হবে। আইন আইনের পথেই চলবে।’

অন্যদিকে, অভিযোগকারিণী জানিয়েছেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তাঁর কথায়, ‘যে কোনও সময় আমার ওপর আক্রমণ হতে পারে। সে কারণেই পুলিশ আমাকে প্রোটেকশন দিচ্ছে।’

বিষয়টিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, ‘পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। কিন্তু একটা প্রশ্ন উঠছে—এতদিন যখন উনি (কার্তিক মহারাজ) চুপ ছিলেন, তখন কোনও অভিযোগ ওঠেনি। এখন যখন তিনি মুখ খুলছেন, তখনই কেন অভিযোগ? এটা কি হিন্দুদের পক্ষে কথা বলার জন্য ফাঁসানো কৌশল?’

অন্যদিকে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপিকে ও কার্তিক মহারাজকে। তিনি বলেন, ‘কার্তিক মহারাজের বিরুদ্ধে যে ভদ্রমহিলা বয়ান দিয়েছেন, তা শোনার পরেও সুকান্ত মজুমদার কীভাবে ওঁর পক্ষে কথা বলেন? মহারাজ সাহস পেয়েছে বিজেপির মদতেই। এই লোকেরা ধর্মকে কলুষিত করছে।’

এছাড়াও কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ‘এত গুরুতর অভিযোগের পরও কেন এখনও কার্তিক মহারাজকে গ্রেফতার করা হয়নি?’


```