Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাড়ুইয়ে জনজাতির জমি দখলের প্রতিবাদ করায় মামলায় ফাঁসানোর অভিযোগ, রিপোর্ট তলব করল আদালত

অভিযুক্ত সাংবাদিক অভিষেক দত্ত রায়ের দায়ের করা মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের রিপোর্ট তলব করলেন। জানানো হল আপাতত ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পাড়ুই থানার পুলিশ।

পাড়ুইয়ে জনজাতির জমি দখলের প্রতিবাদ করায় মামলায় ফাঁসানোর অভিযোগ, রিপোর্ট তলব করল আদালত

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 14 November 2024 17:04

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের পাড়ুই এলাকায় জনজাতির জমি দখল করে আবাসন প্রকল্প তৈরির অভিযোগ উঠেছিল। তার প্রতিবাদ করে আন্দোলন করায় মিথ্যে মামলায় ফাঁসানো হয় বলে অভিযোগ তোলেন এক সাংবাদিক।

এবার সেই অভিযুক্ত সাংবাদিক অভিষেক দত্ত রায়ের দায়ের করা মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের রিপোর্ট তলব করলেন। জানানো হল আপাতত ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পাড়ুই থানার পুলিশ। তবে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

আবাসন নির্মাণকারী সংস্থার অভিযোগ, মামলাকারী সেখানে আন্দোলনের নামে তোলাবাজি করেছেন। শুধু তাই নয় স্থানীয় লোকজনকে উস্কানি দিয়ে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে। 

রাজ্য জেলাশাসকের নির্দেশে আপাতত ওই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। তোলাবাজির অভিযোগের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আগামী শুনানিতে সিসিটিভি ফুটেজ বা অডিও রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে তদন্তে সহযোগিতা করতে হবে অভিযুক্তকে।


```