Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

অক্ষয় তৃতীয়ায় শাঁখা-পলা-নোয়া কিনলে কী ফল মিলবে? ব্রত পালনের নিয়ম কী?

অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে সংসারের শ্রী-সমৃদ্ধি বৃদ্ধি হয়।

অক্ষয় তৃতীয়ায় শাঁখা-পলা-নোয়া কিনলে কী ফল মিলবে? ব্রত পালনের নিয়ম কী?

অক্ষয় তৃতীয়া

শেষ আপডেট: 29 April 2025 18:48

সোমা লাহিড়ী 

অক্ষয় তৃতীয়ার শুভ দিনে শাঁখা-পলা-নোয়া কিনলে অক্ষয় হয় ভালোবাসার বন্ধন, এমন একটা বিশ্বাস রয়েছে আমাদের মনে। আর আমরা এটাও জানি, 'বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর'। তাই স্বামীর অক্ষয় আয়ু কামনা করে অনেক এয়োস্ত্রী  অক্ষয় তৃতীয়া ব্রত পালন করেন। এই ব্রত পালনে স্বামীর অক্ষয় আয়ুপ্রাপ্তি কতটা হয় তা জানা নেই, কিন্তু এতে মনে একটা অদ্ভুত প্রশান্তি আসে। যাকে বলে পজেটিভ এনার্জি পাওয়া যায়। 

•কীভাবে পালন করতে হয় অক্ষয় তৃতীয়া ব্রত? 

অক্ষয় তৃতীয়ার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিমন্ত্রিত তিনজন (বিজোড় সংখ্যা) এয়োকে আলতা সিঁদূর পরিয়ে মিষ্টি জল খাওয়াতে হবে। তাদের আশীর্বাদ নিয়ে দিন শুরু করতে হবে। তারপর আমন্ত্রিত তিন বা পাঁচ (বিজোড় সংখ্যা) জন এয়োস্ত্রীকে অক্ষয় তৃতীয়ার ডালা দান করতে হবে। এতে থাকবে  লাল পাড় তাঁতের শাড়ি, সিঁদুর, আলতা, মাথার তেল, চিরুনি, শাঁখা-পলা, মিষ্টি। 

•সোনায় মোড়া শাঁখা-পলা কেনারও শুভ  দিন অক্ষয় তৃতীয়া? 

অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে সংসারের শ্রী-সমৃদ্ধি বৃদ্ধি হয়। আবার অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে  শাখা-পলা কিনে স্বামীর অক্ষয় আয়ু কামনা করেন এয়োস্ত্রীরা। আর সেই শাখা পলা বা লোহা যদি সোনায় বাঁধানো হয় তাহলে তো সংসারে সুখ আসবেই। আর তাই এই সময়টায় সব গয়নার শোরুমেই শাঁখা পলা ও নোয়ার নতুন নতুন ডিজাইন আসে। বউবাজারের 'রাখালচন্দ্র দে জুয়েলার্সে'র শাঁখা পলা ও লোহা বাঁধানোর ইউনিক কালেকশন নজরকাড়া। ট্র্যাডিশনালের পাশাপাশি রয়েছে কনটেম্পারারি লুকের নোয়া, চওড়া ডিজাইনার শাঁখা ও মাছ প্রজাপতি শঙ্খ স্বস্তিক মোটিফে সাজানো পলা বাঁধানো।

এছাড়াও পি সি চন্দ্র জুয়েলার্স, সেনকো গোল্ড আন্ড ডায়মন্ডস, অঞ্জলি জুয়েলার্স, এমপিপি জুয়েলার্সের শাঁখা-পলা-নোয়া বাঁধানোর ডিজাইন দেখবার মতো সুন্দর। এখন রয়েছে অক্ষয় তৃতীয়া অফারও।


```