Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিমান সেবিকাকে ধর্ষণ যুবকের, অভিযুক্তকে ঘরে আটকে রেখে থানায় ফোন করলেন তরুণী

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ অবস্থায় (inebriated condition) বাড়িতে ঢুকে পেশায় বিমান সেবিকা (air hostess) এক তরুণীকে ধর্ষণ (raped) করেছিল এক যুবক। কিন্তু চূড়ান্ত নির্যাতনের পরেও বুদ্ধি হারাননি নির্যাতিতা। নিজের বাড়িতেই একটি ঘরে অভিযুক্তকে আটকে রে

বিমান সেবিকাকে ধর্ষণ যুবকের, অভিযুক্তকে ঘরে আটকে রেখে থানায় ফোন করলেন তরুণী

শেষ আপডেট: 27 September 2022 05:29

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ অবস্থায় (inebriated condition) বাড়িতে ঢুকে পেশায় বিমান সেবিকা (air hostess) এক তরুণীকে ধর্ষণ (raped) করেছিল এক যুবক। কিন্তু চূড়ান্ত নির্যাতনের পরেও বুদ্ধি হারাননি নির্যাতিতা। নিজের বাড়িতেই একটি ঘরে অভিযুক্তকে আটকে রেখে (locked) ১১২ ডায়াল করে সটান পুলিশকে (called ppolice) ফোন করেন তিনি। তাঁর অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে হাজির হয় পুলিশ। তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ দিল্লির (Delhi) মেহেরৌলি এলাকায়। অভিযুক্তের নাম হরজিৎ যাদব। খানপুরের বাসিন্দা ওই যুবক একটি রাজনৈতিক দলের ব্লক প্রেসিডেন্ট বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ দিল্লির পুলিশের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী জানিয়েছেন, রবিবার মেহেরৌলি থানায় একটি পিসিআর কল আসে। সেই ফোনে নির্যাতিতা জানান, তাঁকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষককে বাড়িতেই আটকে রেখেছেন বলে জানান তিনি।

সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে যায় নির্যাতিতা তরুণীর বাড়িতে। গিয়ে দেখা যায়, অভিযুক্ত হরজিতকে একটি ঘরে আটকে রেখেছেন পেশায় বিমান সেবিকা ৩০ বছর বয়সি ওই তরুণী। নির্যাতিতা তাঁদের জানান, অভিযুক্ত তাঁর পূর্ব পরিচিত। দেড় মাস আগে হরজিতের সঙ্গে তাঁর আলাপ হয়। রবিবার মদ্যপ অবস্থায় অভিযুক্ত ওই তরুণীর বাড়িতে আসে, তারপর ধর্ষণ করে তাঁকে।

ঘটনার পর নিজের মানসিক স্থিতি না হারিয়ে অভিযুক্তকে একটি ঘরে আটকে রাখেন ওই তরুণী। তারপর ১১২ ডায়াল করে পুলিশকে খবর দেন তিনি। অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে পুলিশ। তরুণীর অভিযোগের ভিত্তিতে হরজিৎ যাদবের বিরুদ্ধে ধর্ষণ-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আপাতত অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস সোজা গিয়ে পড়ল পুকুরে, ভেতরে আর্তনাদ করে উঠলেন যাত্রীরা, দুর্ঘটনা হলদিয়ায়


```