Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিমানভাড়ার উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিল সরকার, ৩১ অগস্ট থেকে ভাড়া বাঁধবে বিমান সংস্থাগুলিই

দ্য ওয়াল ব্যুরো: করোনাকালীন লকডাউন যখন শুরু হয় তখন সবরকম বিমানের ভাড়ার (Air Fare) একটা সীমা নির্দিষ্ট করে দিয়েছিল কেন্দ্র সরকার। আগামী ৩১ অগাস্ট (31 august) থেকে সেই সীমারেখা তুলে নিচ্ছে ভারত সরকার। এরপর থেকে বিমান কোম্পানিগুলি নিজেদের

বিমানভাড়ার উপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিল সরকার, ৩১ অগস্ট থেকে ভাড়া বাঁধবে বিমান সংস্থাগুলিই

শেষ আপডেট: 10 August 2022 13:28

দ্য ওয়াল ব্যুরো: করোনাকালীন লকডাউন যখন শুরু হয় তখন সবরকম বিমানের ভাড়ার (Air Fare) একটা সীমা নির্দিষ্ট করে দিয়েছিল কেন্দ্র সরকার। আগামী ৩১ অগাস্ট (31 august) থেকে সেই সীমারেখা তুলে নিচ্ছে ভারত সরকার। এরপর থেকে বিমান কোম্পানিগুলি নিজেদের ইচ্ছামতো বিমানের ভাড়া নির্ধারণ করতে পারবে।

বিমান কোম্পানিগুলি বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়ে আসছে অনেকদিন ধরেই। এবার উর্ধ্ব ও নিম্ম ভাড়ার সীমারেখা উলে নিল সরকার। তবে যাত্রী সংখ্যা বাড়ানোর জন্য টিকিটের দামে ছাড় দিতেই পারে বিমান কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তও সম্পূর্ণভাবে তাদের উপরেই নির্ভরশীল।

https://twitter.com/JM_Scindia/status/1557318186948632576

বিশেষজ্ঞরা মনে করছেন, যাত্রী ও বিমান কর্তৃপক্ষ উভয়ের জন্যই লাভজনক হবে।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ‘এয়ার টারবাইনের দাম ও বিমানের প্রতিদিনের চাহিদা লক্ষ্য করেই বিমানের ভাড়ার সীমা তুলে নেওয়া হয়েছে। আমরা নিশ্চিত, এতে ভারতের অভ্যন্তরীণ বিমান পরিষেবা আরও বেশি লাভের মুখ দেখবে’।

লকডাউনের সময় বিমানের অতিরিক্ত চাহিদা তৈরি হয়। সেইসময় বিমান সংস্থাগুলি যাতে ইচ্ছামতো টিকিটের দাম না রাখে পারে তার জন্য সবক্ষেত্রেই ভাড়ার ঊর্ধ্ব ও নিম্নসীমা বেঁধে দেয় বিমান পরিবহন মন্ত্রক। করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষেত্রগুলির মধ্যে বিমান সংস্থাগুলি ছিল একদম প্রথম সারিতে।

শান্তিপ্রসাদ, অশোক সাহা গ্রেফতার, এসএসসি মামলায় বড় পদক্ষেপ সিবিআইয়ের


```