Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রোবটিক সার্জারির ভবিষ্যতে এআই-এর 'টাচ'! ইন্টুইটিভ ফাউন্ডেশনের সঙ্গে জুড়ল আইআইটি খড়্গপুর

এই নতুন গবেষণা কর্মসূচির মূল উদ্দেশ্য হল সার্জিক্যাল কেয়ারের জন্য বিভিন্ন ডিজিটাল মডেল তৈরি করা। 

রোবটিক সার্জারির ভবিষ্যতে এআই-এর 'টাচ'! ইন্টুইটিভ ফাউন্ডেশনের সঙ্গে জুড়ল আইআইটি খড়্গপুর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 December 2025 19:17

দ্য ওয়াল ব্যুরো: রোবটিক-অ্যাসিস্টেড অস্ত্রোপচারের (Robotic surgery) ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। ভারতের প্রথম ও বৃহত্তম আইআইটি (IIT) এই লক্ষ্যে অংশীদার হয়েছে ইন্টুইটিভ ফাউন্ডেশনের (Intuitive Foundation) সঙ্গে। এই ফাউন্ডেশনটি গ্লোবাল টেকনোলজি লিডার ইন্টুইটিভ সার্জিক্যালের ফান্ডের সাহায্যপ্রাপ্ত একটি নন-প্রফিট সংস্থা, যারা মিনিমালি ইনভেসিভ (Minimally invasive surgery) ও রোবটিক-অ্যাসিস্টেড সার্জারির (robotic assisted surgery) ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

এই নতুন গবেষণা কর্মসূচির মূল উদ্দেশ্য হল সার্জিক্যাল কেয়ারের জন্য বিভিন্ন ডিজিটাল মডেল তৈরি করা। ভবিষ্যতে এই মডেলগুলি রোবট-অ্যাসিস্টেড অস্ত্রোপচারে আরও উন্নত নিরাপত্তা নির্দেশিকা তৈরি, এআই-ভিত্তিক সিদ্ধান্তে সহায়তা এবং দায়িত্বশীলভাবে সীমিত অটোমেটিক পদ্ধতি চালুর ক্ষেত্রে সাহায্য করবে। এর ফলে সার্জনরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন এবং অস্ত্রোপচারের ফলাফলও হবে আরও নির্ভরযোগ্য।

এই গবেষণার জন্য আইআইটি খড়্গপুর ব্যবহার করবে da Vinci Research Kit (dVRK)। এটি একটি নন-ক্লিনিকাল গবেষণা প্ল্যাটফর্ম, যা রিটায়ার্ড দা ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম থেকে তৈরি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল মডেলকে রোবটিক মুভমেন্টের সঙ্গে যুক্ত করা যায় এবং ফ্যান্টম, কৃত্রিম টিস্যু ও শারীরবৃত্তীয় মডেল ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের অটোমেটিক ব্যবস্থা পরীক্ষা করা সম্ভব হয়। সমস্ত গবেষণা নিয়ন্ত্রিত পরিস্থিতিতে ল্যাবরেটরিতে হবে এবং এতে কোনও 'মানুষের দ্বারা অস্ত্রোপচারের' স্টেপ জড়িত থাকবে না।

এই প্রকল্পটি পরিচালনা করছে একটি বহু-বিষয়ক গবেষণা দল। একই সঙ্গে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সঙ্গে আইআইটি খড়্গপুরের দীর্ঘদিনের সহযোগিতাও এই গবেষণাকে বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ করবে। বাস্তব ক্লিনিকাল পরিবেশে কোলেসিস্টেক্টমি বা পিত্তথলি অপসারণের অস্ত্রোপচার কীভাবে হয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নথিভুক্ত করবেন গবেষকরা। এর মাধ্যমে অস্ত্রোপচারের বিভিন্ন ধাপ সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যাবে, যা ডিজিটাল মডেলকে আরও নিখুঁত করতে সাহায্য করবে।

আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, “এই গবেষণা কর্মসূচি দেখায় কীভাবে শিক্ষাবিদ, চিকিৎসক ও আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলি একসঙ্গে কাজ করে অস্ত্রোপচারের জটিল সমস্যার সমাধান করতে পারে। ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও বাস্তব চিকিৎসা অভিজ্ঞতাকে একত্রিত করে আমরা এমন জ্ঞান তৈরি করতে চাই, যা ভবিষ্যতে সকলের উপকারে আসবে।”

আইআইটি খড়গপুরের সহযোগী অধ্যাপক দেবদূত শীট বলেন, “আমাদের লক্ষ্য হল অস্ত্রোপচারের প্রতিটি ধাপ এমনভাবে নথিভুক্ত করা, যাতে কম্পিউটার সিস্টেম তা বুঝতে পারে। এতে বোঝা যাবে, কোন পর্যায়ে সার্জনদের সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোথায় প্রযুক্তিগত সহায়তা বা নিরাপত্তা নির্দেশিকা আরও জোরদার করা যেতে পারে।”

এই গবেষণায় আইআইটি খড়গপুরের অধ্যাপক পার্থ প্রতিম চক্রবর্তী ও অধ্যাপক শুভময় মণ্ডলও যুক্ত রয়েছেন।

এই কর্মসূচির মাধ্যমে দু’টি বড় লক্ষ্য পূরণ করতে চায় আইআইটি খড়্গপুর -

প্রথমত, অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়ার একটি ডিজিটাল নকশা তৈরি করা, যেখানে রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, অপারেশনের সময়কার তথ্য এবং অস্ত্রোপচার-পরবর্তী ডেটা একসঙ্গে বিশ্লেষণ করা যাবে।

দ্বিতীয়ত, এমন কিছু ধাপ চিহ্নিত করা, যেগুলি নিরাপদ ও বারবার একইভাবে করা যায় এবং সেখানে সীমিত অটোমেটিক ব্যবস্থা চালু করা।

ইন্টুইটিভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. ক্যাথরিন মোহর বলেন, “আজ dVRK একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গবেষণা প্ল্যাটফর্ম। বিশ্বের ১১টি দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটি ব্যবহার করছেন। আইআইটি খড়্গপুরের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।”

ইন্টুইটিভ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার রোহিত মহাজন বলেন, “রোবটিক-অ্যাসিস্টেড সার্জারির ভবিষ্যৎ গড়তে একাডেমিক গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইআইটি খড়্গপুরের সঙ্গে এই সহযোগিতা সেই লক্ষ্যকেই আরও এগিয়ে নিয়ে যাবে।”

সব মিলিয়ে, এই উদ্যোগই প্রমাণ যে, ভারত ক্রমশ রোবটিক সার্জারি, ডিজিটাল প্রযুক্তি ও এআই গবেষণায় বৈশ্বিক চিন্তাভাবনাকে প্রভাবিত করার ক্ষমতা অর্জন করছে।


```