Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ছাত্রীদের জোর করে মন্দারমণির বিচে নিয়ে যেত মনোজিৎ, বড় অভিযোগ অগ্নিমিত্রার

'মনোজিতের নির্দেশ না মানলে ছাত্রীদের মন্দারমণির সমুদ্র সৈকতে নিয়ে যাওয়ার ভয় দেখানো হত। এমনকি, কেউ থানায় অভিযোগ জানালে, পুলিশ পাল্টা অভিযোগকারীদেরই মিটমাট করার পরামর্শ দিত।'-অভিযোগ অগ্নিমিত্রার।

ছাত্রীদের জোর করে মন্দারমণির বিচে নিয়ে যেত মনোজিৎ, বড় অভিযোগ অগ্নিমিত্রার

অগ্নিমিত্রা পাল।

শেষ আপডেট: 1 July 2025 15:55

দ্য ওয়াল ব্যুরো: কসবায় আইন কলেজে গণধর্ষণের (Kasba Law College's case) ঘটনায় ফের সরগরম রাজ্য রাজনীতি। এবার তৃণমূলের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুললেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, "মনোজিত নামের ওই ছাত্র তৃণমূলের আশীর্বাদপুষ্ট। কলেজের ‘দাদা’ হিসেবে তার একচেটিয়া দাপট চলত। তার নির্দেশ না মানলে ছাত্রীদের জোর করে মন্দারমণির সমুদ্র সৈকতে নিয়ে যেত। এমনকি, কেউ থানায় অভিযোগ জানালে, পুলিশ পাল্টা অভিযোগকারীদেরই মিটমাট করার পরামর্শ দিত।"

অগ্নিমিত্রার আরও অভিযোগ, কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক অশোকদেবের মদতেই মনোজিত এবং তার সহযোগীদের কলেজে ঢোকানো হয়েছিল। ২৫ জুলাই ওই নৃশংস ঘটনার পরও পরিচালন সমিতির চেয়ারম্যান বিষয়টি এড়িয়ে যান। একজন ভাইস-প্রিন্সিপাল যখন জানালেন, তখন তিনি বলেছিলেন সোমবার দেখবেন। এমন অমানবিক মন্তব্য একজন বিধায়কের মুখে মানায়?" প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী।

অগ্নিমিত্রার দাবি, রাজ্যের বিভিন্ন কলেজে ছাত্র পরিষদের নামে বাইরের দুষ্কৃতীদের এনে ছাত্রীদের উপর নির্যাতন চালানো হচ্ছে। "ইউনিয়ন রুমে, সিকিউরিটি রুমে দিনের পর দিন এমন ঘটনা চলছে। বাইরের দুষ্কৃতীদের রোখা না গেলে এই পরিস্থিতি বদলাবে না।"

এই প্রসঙ্গে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করে অগ্নিমিত্রা বলেন, "মহিলাদের সম্মানের কথা বললে, তৃণমূলকে আগে কেষ্টর মতো নেতাদের গ্রেফতার করতে হত। কিন্তু তৃণমূল শুধু নাটক করে।"

সিউড়ির এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েও সরব হন তিনি। বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার নয়, মহিলাদের সম্মান ফিরিয়ে দিন।"


```