Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সন্ত্রাসবাদী’ বিতর্কের মধ্যে ফের প্রশ্ন বিভ্রাট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, পরীক্ষা বাতিল

এর আগে ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস প্রশ্নপত্রে মেদিনীপুরের ব্রিটিশ জেলাশাসকদের হত্যার প্রসঙ্গে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়া নিয়ে তীব্র বিতর্ক দেখা দেয়। 

‘সন্ত্রাসবাদী’ বিতর্কের মধ্যে ফের প্রশ্ন বিভ্রাট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, পরীক্ষা বাতিল

ফাইল ছবি

শেষ আপডেট: 11 July 2025 17:37

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করার বিতর্ক এখনও থামেনি। এর মধ্যেই ফের প্রশ্নপত্র বিভ্রাটে (Question Paper) উত্তাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)।

এই বার ষষ্ঠ সেমেস্টারের রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিভাগের পরীক্ষায় সিলেবাস-বহির্ভূত প্রশ্ন উঠে আসায় শুক্রবারের ওই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। পরীক্ষার্থীদের মধ্যে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চরম অসন্তোষ ও বিভ্রান্তি।

বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিপ্লব চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, “কিছু টেকনিক্যাল সমস্যার কারণেই রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা বাতিল করতে হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।” যদিও ছাত্রছাত্রীদের একাংশের দাবি, প্রশ্নপত্রে সিলেবাসের বাইরের অংশ থেকেই বেশ কিছু প্রশ্ন ছিল।

প্রশ্নপত্র তৈরি থেকে ছাপানো, সবকিছু নিয়েই ফের প্রশ্ন উঠছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য আশ্বস্ত করেছেন, পরীক্ষার্থীদের অসুবিধা যেন না হয়, সেই দিকটা মাথায় রেখেই দ্রুত নতুন তারিখ ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, এর আগে ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস প্রশ্নপত্রে মেদিনীপুরের ব্রিটিশ জেলাশাসকদের হত্যার প্রসঙ্গে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়া নিয়ে তীব্র বিতর্ক দেখা দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার বিভ্রাটে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে।

বুধবার বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল, অনুবাদের ভুলে এই সমস্যা হয়েছে। কিন্তু তাতেও অবশ্য বিতর্ক থামেনি।

শিক্ষামহল মনে করছেন, প্রশ্নে যাঁদের উল্লেখ করা হয়েছে তাঁরা ব্রিটিশ আমলে মেদিনীপুরের তিন জেলা ম্যাজিস্ট্রেট — ‌বার্জ (১৯৩৩), পেডি (১৯৩১) এবং ডগলাস (১৯৩২)। এই তিনজনকে হত্যা করেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা।

পেডিকে হত্যা করেন বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ। ডগলাসকে হত্যা করেন প্রভাংশুশেখর পাল ও প্রদ্যোৎকুমার ভট্টাচার্য। বার্জকে হত্যা করেন অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত, রামকৃষ্ণ রায়, নির্মলজীবন ঘোষ ও ব্রজকিশোর চক্রবর্তী। এঁদের অনেকেই শহিদ হয়েছিলেন। 


```