Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সংসদে অধিবেশনের প্রথম দিনেই প্রশ্ন, রাহুল কোথায়?

দ্য ওয়াল ব্যুরো : সোমবার শুরু হল সংসদের বাদল অধিবেশন। সপ্তদশ লোকসভা শুরুর দিনে নব নির্বাচিত সাংসদরা শপথ নিয়েছেন। মঙ্গলবারও শপথগ্রহণ পর্ব চলবে। মোট ৫৪২ জন সাংসদ শপথ নেবেন। এদিন লোকসভা অধিবেশনের শুরুতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখা যায়নি

সংসদে অধিবেশনের প্রথম দিনেই প্রশ্ন, রাহুল কোথায়?

শেষ আপডেট: 17 June 2019 13:34

দ্য ওয়াল ব্যুরো : সোমবার শুরু হল সংসদের বাদল অধিবেশন। সপ্তদশ লোকসভা শুরুর দিনে নব নির্বাচিত সাংসদরা শপথ নিয়েছেন। মঙ্গলবারও শপথগ্রহণ পর্ব চলবে। মোট ৫৪২ জন সাংসদ শপথ নেবেন। এদিন লোকসভা অধিবেশনের শুরুতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেখা যায়নি। অনেকেই প্রশ্ন তোলেন, কংগ্রেস সভাপতি অনুপস্থিত কেন? অনেক পরে অবশ্য টুইট করেন রাহুল। এদিন প্রথমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রোটেম স্পিকার বীরেন্দ্র কুমারকে শপথবাক্য পাঠ করান। পরে তিনি অপর সাংসদদের শপথবাক্য পাঠ করিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নেন, চারদিকে স্লোগান ওঠে, মোদী মোদী! এমন সময় রিপাবলকান পার্টির এমপি রামদাস আথওয়ালে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করেন, রাহুল কোথায়? বিরোধী বেঞ্চ থেকে জবাব দেওয়া হয়, তিনি আশপাশেই আছেন। শীঘ্রই আসবেন। কিন্তু তার পরেও বহুক্ষণ রাহুলকে দেখা যায়নি। এবার নেহরু-গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি অমেঠীতে পরাজিত হয়েছেন রাহুল। তাঁর দীর্ঘদিনের জেতা আসনটি কেড়ে নিয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। রাহুল জিতেছেন কেরলের ওয়ানাড় কেন্দ্রে। তাঁর নেতৃত্বে এবার খারাপ ফল করেছে কংগ্রেস। গতবারের চেয়ে দলের আসন বেড়েছে মাত্র আটটি। ২০১৪ সালে কংগ্রেস পেয়েছিল ৪৪ টি আসন। এবার পেয়েছে ৫২টি। কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যে মল্লিকার্জুন খাড়গে পরাজিত হয়েছেন। রাহুলের ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও পরাজিত হয়েছেন। কংগ্রেস এখনও ঘোষণা করেনি, লোকসভায় তাদের নেতা কে হচ্ছেন। দলের অনেকেই আশা করেন, রাহুল ওই দায়িত্ব নেবেন। রাহুল নিজে এখনও এসম্পর্কে কিছু জানাননি। তিনি ইতিমধ্যে কংগ্রেস সভাপতির পদ ছাড়াই ইচ্ছা প্রকাশ করেছেন। কংগ্রেস সভাপতি এদিন বিকালে শপথ নিতে যান। তিনি টুইট করে বলেন, আজ আমি চতুর্থবারের জন্য সাংসদ পদে শপথ নেব। আমি কেরলের ওয়ানাড়ের জনসাধারণের প্রতিনিধিত্ব করছি। ভারতের সংবিধানের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। https://twitter.com/RahulGandhi/status/1140546699644952577

```