Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে?

SSC-র পর এবার প্রাথমিকে নিয়োগের তোড়জোড়! ৩০ ডিসেম্বর থেকে শুরু ইন্টারভিউ

পর্ষদ–ঘনিষ্ঠ মহলের দাবি, বছরশেষে প্রথম ধাপে ইংরেজিমাধ্যম স্কুলগুলির জন্যই ইন্টারভিউ নেওয়া হবে। পরে অন্য স্কুলগুলির জন্য আলাদা সূচি প্রকাশ করা হবে। 

SSC-র পর এবার প্রাথমিকে নিয়োগের তোড়জোড়! ৩০ ডিসেম্বর থেকে শুরু ইন্টারভিউ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 December 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি (SSC) নিয়োগপ্রক্রিয়া গতি পাওয়ার পরই এবার নড়েচড়ে বসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ (Primary Recruitment Interview)। প্রথম পর্যায়ে ইন্টারভিউ চলবে কেন্দ্রীয়ভাবে, পর্ষদ কার্যালয়েই, ভিডিওগ্রাফি-সহ গোটা প্রক্রিয়া রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।

এই নিয়োগে শূন্যপদ রয়েছে ১৩,৪২১টি। আবেদন জমা পড়েছে প্রায় ৬০ হাজারের কাছাকাছি। ইন্টারভিউয়ের পর মেধাতালিকা প্রকাশ করা হবে বলে পর্ষদ সূত্রে খবর।

পর্ষদ–ঘনিষ্ঠ মহলের দাবি, বছরশেষে প্রথম ধাপে ইংরেজিমাধ্যম স্কুলগুলির জন্যই ইন্টারভিউ নেওয়া হবে। পরে অন্য স্কুলগুলির জন্য আলাদা সূচি প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সব তথ্য জানিয়ে দেওয়া হবে পর্ষদের তরফে।

আগামী বছর বিধানসভা নির্বাচন। শিক্ষা দফতরের লক্ষ্য, আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগে এসএসসি ও প্রাথমিকে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া। এসএসসি-র ২৬ হাজার নিয়োগে এক্সটেনশন আসায় খানিক স্বস্তিতে প্রার্থীরা।

এদিকে, দীর্ঘদিন ধরে টেট উত্তীর্ণ অনেক প্রার্থী ইন্টারভিউ না হওয়ায় নিয়োগের সুযোগ পাচ্ছিলেন না। তাঁদের জন্যই অবশেষে ইন্টারভিউয়ের দিনক্ষণ পরিষ্কার হল। সূত্রের খবর, ৩০ ও ৩১ ডিসেম্বর ইন্টারভিউ হবে প্রথম দফায়।

প্রাথমিকে শেষ বড় নিয়োগ হয়েছিল ২০১৭ সালে। তারপর বহুবার নিয়োগের দাবিতে পথে নেমেছেন টেট-পাস প্রার্থীরা, সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবনের সামনে বিক্ষোভ চলেছে দফায় দফায়।

এই প্রেক্ষাপটেই গত মাসে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। জানানো হয়, অনলাইন পোর্টালের মাধ্যমে টেট উত্তীর্ণরা সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন।

সব মিলিয়ে, বছরশেষেই প্রাথমিকে নিয়োগপ্রক্রিয়া নতুন করে গতি পাচ্ছে— এমনটাই আশা টেট-পাস চাকরিপ্রার্থীদের মধ্যে।
 


```