Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পরীক্ষার সাত বছর পরে বাড়িতে অ্যাডমিট কার্ড এল! কারণ খুঁজছেন বর্ধমানের চাকরিপ্রার্থী

২০১৬ সালে পরীক্ষা হয়ে গিয়েছে। কিন্তু ২০২৩-এ বাড়িতে পৌঁছল অ্যাডমিট কার্ড! সেই অ্যাডমিট কার্ড হাতে পেয়ে হতবাক চাকরিপ্রার্থীও। এমন ঘটনা ঘটেছে বর্ধমান শহরের নারকেল বাগান এলাকায়। 

পরীক্ষার সাত বছর পরে বাড়িতে অ্যাডমিট কার্ড এল! কারণ খুঁজছেন বর্ধমানের চাকরিপ্রার্থী

শেষ আপডেট: 2 November 2023 15:00

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ২০১৬ সালে পরীক্ষা হয়ে গিয়েছে। কিন্তু ২০২৩-এ বাড়িতে পৌঁছল অ্যাডমিট কার্ড! সেই অ্যাডমিট কার্ড হাতে পেয়ে হতবাক চাকরিপ্রার্থীও। এমন ঘটনা ঘটেছে বর্ধমান শহরের নারকেল বাগান এলাকায়। 

আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০১৬ সালে সিভিল সার্ভিস কমিশনের মাধ্যমে কৃষি দফতরে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। কৃষি প্রযুক্তি সহায়ক হিসাবে ৮১৮ টি শূন্য পদ ছিল। বেতন ছিল ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা পর্যন্ত। যোগ্যতা বলা হয়েছিল, উচ্চ মাধ্যমিক। এই বিজ্ঞপ্তি দেখেই আবেদন করেছিলেন আশিসবাবু। 

বুধবার দুপুর ডাকযোগে কৃষি দফতরের একটি অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর উচ্ছ্বাসিত হয়ে পড়েন তিনি। কিন্তু খাম খুলে অ্যাডমিট কার্ড দেখে সমস্ত উচ্ছ্বাস নিমেষের মধ্যে মিলিয়ে যায়। কারণ ২০১৬ সালে কৃষি দফতরের বিজ্ঞপ্তির ভিত্তিতে করা সেই আবেদনের অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে তাঁকে। 

এসএসসির তথ্য অনুযায়ী, পরীক্ষাটি ওই বছরের ১৮ ডিসেম্বর হয়ে গিয়েছে। হয়ে যাওয়া পরীক্ষার অ্যাডমিট কার্ড কেন তাঁকে পাঠানো হল তার উত্তর চান আশিসবাবু। কারণ প্রশাসনিক ভুলের কারণেই তিনি পরীক্ষায় বসার সুযোগ পাননি। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থী। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও তিনি ভাবনা চিন্তা করছেন।

অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি জানিয়েছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। যদিও ঘটনাটি জানতে পেরে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, আগে দেখতে হবে দোষ কার। এ তো এসেছে ডাক যোগে। তাই ডাক বিভাগের ভুলেই এই ঘটনা ঘটেছে কিনা  সেই বিষয়টি দেখতে হবে।


```